Tuesday, 27 October 2026
শিরোনাম
সনদ সমর্পণ না করে অন্য পেশায় যুক্ত আইনজীবীদের বিরুদ্ধে হাইকোর্টে রিট ভারতে ৬১ শতাংশ মুসলিমদের ঈদের ছুটি ১ দিন, বাংলাদেশে হিন্দুদের পূজার ছুটি ৫ দিন মধ্যরাতে ডাকাতের কবলে ইসলামি বক্তা রফিকুল ইসলাম মাদানি সরকার অনুমতি দিলে ক্রসফায়ার করতেও পিছপা হবে না পুলিশ: আইজিপি মৃত্যুদণ্ডপ্রাপ্ত দুই বাংলাদেশির চুম্বনের ভিডিও ইন্টারনেটে ছেড়ে দেওয়ায় ভারতীয় যুবক কারাগারে ‘এই চড় কোটি মানুষের প্রতিবাদের ভাষা’ কুমারখালী স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে অ্যাড. জাকারিয়া মিলন প্রবাসীর স্ত্রীর ভিডিও ছড়ানোর ভয় দেখিয়ে অর্থ আদায়, মাদ্রাসাশিক্ষক গ্রেপ্তার বিয়ের দাবিতে বিচারকের বাড়িতে শিক্ষিকার অনশন! বিধবা নারীর সঙ্গে প্রেম: মামাকে রাস্তা থেকে সরাতে ডেকে নিয়ে খুন করল ভাগিনা!
জেলার খবর

দাবদাহের পর স্বস্তির বৃষ্টি

• • পঠিত 7 বার
শেয়ার করুন:
দাবদাহের পর স্বস্তির বৃষ্টি

টানা ১৪ দিনের তীব্র তাপদাহের পর অবশেষে স্বস্তির বৃষ্টি হলো সিলেটের বেশ কয়েকটি উপজেলায়। সোমবার (১৭ এপ্রিল) রাত ৯টার পরে সিলেটের সীমান্তবর্তী উপজেলা কোম্পানিগঞ্জ ও গোয়াইনঘাট উপজেলার কিছু জায়গায় বৃষ্টি হয়েছে।

 

আবহাওয়া অফিস সূত্রে জানা গেছে, মধ্যরাত থেকে সিলেট নগর ও আশপাশের এলাকায় বৃষ্টির সম্ভাবনা আছে।

 

কোম্পানিগঞ্জ এলাকার সংবাদকর্মী আব্দুল জলিল  দ্য মিরর অব বাংলাদেশকে বলেন, এই কয়েকদিনে প্রচণ্ড গরমের কারণে অতিষ্ঠ ছিলাম। আজ রাত ৯টা থেকে শুরু হওয়া এই বৃষ্টি আমাদের জন্য আশীর্বাদ স্বরূপ।

 

সিলেট আবহাওয়া অফিসের আবহাওয়াবিদ শাহ মোহাম্মদ সজিব হোসেন জানান, আমরা আগে থেকেই বৃষ্টির আভাস দিয়েছিলাম।কোম্পানিগঞ্জসহ বেশ কয়েক জায়গায় বৃষ্টি শুরু হয়েছে।

 

প্রসঙ্গত, সোমবার সকালের পূর্বাভাসে আবহাওয়া অধিদপ্তর জানিয়েছিল দেশের তিন বিভাগের দু-এক জায়গায় ঝড়-বৃষ্টি হতে পারে। বিভাগগুলো ছিল বরিশাল, চট্টগ্রাম ও সিলেট। এর মধ্যে সিলেটে বৃষ্টির খবর পাওয়া গেছে। এছাড়াও আগামী পাঁচ দিনে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।