Saturday, 31 October 2026
শিরোনাম
লংমার্চ ঘিরে সন্ধ্যা নামতেই কানায় কানায় পূর্ণ কুষ্টিয়ার আবরার ফাহাদ স্টেডিয়াম কুষ্টিয়ায় ডেঙ্গু সচেতনতা ক্যাম্পেইনে জেলা প্রশাসকের সন্তোষ প্রকাশ হাদি হত্যার বিচার না হলে ১৮ ডিসেম্বরের পর কঠোর আন্দোলনের হুঁশিয়ারি মালয়েশিয়াগামী কর্মীদের স্বাস্থ্য পরীক্ষার ফি নির্ধারণ করল সরকার এইচএসসির ফলাফলে শাস্তির আওতায় আসছেন পরীক্ষকরা সরকারি বাসা থেকে ৩১ অক্টোবরের মধ্যে ভাড়াটিয়া সরানোর কড়া নির্দেশ কুষ্টিয়ায় সম্মিলিত সামাজিক জোটের উদ্যোগে সপ্তাহব্যাপী ডেঙ্গু সচেতনতায় ক্যাম্পেইন চলন্ত সিএনজিতে হঠাৎ আগুন, নেভাতে গিয়ে মিলল ২৫ বোতল ভারতীয় মদ কলেজের মালামাল চুরির অভিযোগে কলেজ ছাত্রদল সভাপতিকে বহিষ্কার দাবি না মানলে সরকারকে চরম মূল্য দিতে হবে: জামায়াত আমির
জেলার খবর

দাদার বাড়ি বেড়াতে এসে নিখোঁজ শিশুর লাশ মিলল ডোবায়

• • পঠিত 10 বার
শেয়ার করুন:
দাদার বাড়ি বেড়াতে এসে নিখোঁজ শিশুর লাশ মিলল ডোবায়

ঢাকা থেকে বরিশালের গৌরনদী উপজেলায় দাদার বাড়িতে বেড়াতে এসে নিখোঁজ ১০ বছর বয়সী শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

 

আজ  ( ১৬ জানুয়ারী ) বৃহস্পতিবার ভোরে উপজেলার হোসনাবাদ গ্রামের রাস্তার পাশে একটি পরিত্যক্ত ডোবা থেকে লাশটি উদ্ধার করা হয় বলে গৌরনদী থানার ওসি মো. ইউনুস মিয়া জানান। শিশু সাফওয়ান উপজেলার মধ্য হোসনাবাদ গ্রামের ইমরান শিকদারের ছেলে।

 

স্বজনদের বরাতে পুলিশ জানায়, বুধবার সাফওয়ান দাদার বাড়ি বেড়াতে আসে। দুপুর ২টার দিকে স্থানীয় শিশুদের সঙ্গে খেলতে গিয়ে নিখোঁজ হয় সে।'

 

অনেক খোঁজাখুঁজি করেও না পেয়ে থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন শিশুটির দাদা বারেক শিকদার। ভোরে ফজরের নামাজ শেষে স্থানীয়রা রাস্তার পাশে ডোবায় শিশুটির লাশ দেখতে পেয়ে পুলিশে খবর দেয়।

 

ওসি ইউনুস মিয়া বলেন, 'শিশুর চোখ ও কানের নিচে আঘাতের চিহ্ন রয়েছে। কিভাবে তার মৃত্যু হয়েছে ময়নাতদন্ত প্রতিবেদন না পেলে বলা যাবে না।”

 

সিআইডির ফরেনসিক টিম এসে আলামত সংগ্রহ করবে। তারপর লাশ ময়নাতদন্তের জন্য বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হবে বলে জানায় পুলিশ।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।