Sunday, 1 November 2026
শিরোনাম
লংমার্চ ঘিরে সন্ধ্যা নামতেই কানায় কানায় পূর্ণ কুষ্টিয়ার আবরার ফাহাদ স্টেডিয়াম কুষ্টিয়ায় ডেঙ্গু সচেতনতা ক্যাম্পেইনে জেলা প্রশাসকের সন্তোষ প্রকাশ হাদি হত্যার বিচার না হলে ১৮ ডিসেম্বরের পর কঠোর আন্দোলনের হুঁশিয়ারি মালয়েশিয়াগামী কর্মীদের স্বাস্থ্য পরীক্ষার ফি নির্ধারণ করল সরকার এইচএসসির ফলাফলে শাস্তির আওতায় আসছেন পরীক্ষকরা সরকারি বাসা থেকে ৩১ অক্টোবরের মধ্যে ভাড়াটিয়া সরানোর কড়া নির্দেশ কুষ্টিয়ায় সম্মিলিত সামাজিক জোটের উদ্যোগে সপ্তাহব্যাপী ডেঙ্গু সচেতনতায় ক্যাম্পেইন চলন্ত সিএনজিতে হঠাৎ আগুন, নেভাতে গিয়ে মিলল ২৫ বোতল ভারতীয় মদ কলেজের মালামাল চুরির অভিযোগে কলেজ ছাত্রদল সভাপতিকে বহিষ্কার দাবি না মানলে সরকারকে চরম মূল্য দিতে হবে: জামায়াত আমির
জেলার খবর

তিস্তায় মাছ ধরতে গিয়ে নিখোঁজ জামাই

• • পঠিত 9 বার
শেয়ার করুন:
তিস্তায় মাছ ধরতে গিয়ে নিখোঁজ জামাই

পঞ্চগড়ের দেবীগঞ্জে তিস্তা নদীতে মাছ ধরতে গিয়ে মোঃ আবুল কালাম (৪৫) নামে এক ব্যক্তি নিখোঁজ হয়েছেন। রবিবার (২৪ সেপ্টেম্বর) ভোর রাতে উপজেলার চিলাহাটি ইউনিয়নের ফুলবাড়ী এলাকায় স্লুইসগেটের পাশে মাছ ধরতে গিয়ে নিখোঁজ হন আবুল কালাম। নিখোঁজ আবুল কালাম ভাউলাগঞ্জ তেলিপাড়া গ্ৰামের মৃত রুস্তম আলীর ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, শ্বশুর বাড়িতে বেড়াতে আসেন নিখোঁজ আবুল কালাম। গত কয়েকদিন থেকে ভারি বৃষ্টিতে নদীর পানি বেড়ে যায় এবং স্লুসইসগেট এলাকায় দল বেঁধে মাছ ধরে মানুষ।

আবুল কালাম আনুমানিক রাত ৩ টায় মাছ ধরার উদ্দেশ্য বাড়ি থেকে বের হন। ভোর হয়ে গেলেও বাসায় না ফেরায় পরিবারের লোকজন খোঁজাখুঁজি শুরু করে। সকলের ধারণা মাছ ধরতে গিয়ে নদীতে পড়ে যায় সে। পরে ভোর ৬ টায় ফায়ার সার্ভিসকে খবর দেয়া হলে ফায়ার সার্ভিসের কর্মীরা উদ্ধার অভিযান শুরু করে। সংবাদ লেখা অবধি দুপুর ৩ টা পর্যন্ত তাকে খুঁজে পাওয়া যায় নি।

উদ্ধার অভিযান সম্পর্কে দেবীগঞ্জ ফায়ার সার্ভিস স্টেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা রাজিব ভূঁঞা জানান, "দেবীগঞ্জ ফায়ার সার্ভিসের ২ টি ইউনিট উদ্ধার অভিযানে কাজ করে যাচ্ছে। এখনো পর্যন্ত তাকে উদ্ধার করা সম্ভব হয় নি।"

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।