Thursday, 3 September 2026
শিরোনাম
জেলার খবর

তিস্তায় মাছ ধরতে গিয়ে নিখোঁজের ৩ দিন পর মরদেহ উদ্ধার

admin • 28 Sep 2023, 06:48 AM • পঠিত 2 বার
শেয়ার করুন:
তিস্তায় মাছ ধরতে গিয়ে নিখোঁজের ৩ দিন পর মরদেহ উদ্ধার
পঞ্চগড়ে দেবীগঞ্জে বুড়ি তিস্তা নদীতে মাছ ধরতে গিয়ে নিখোঁজ হওয়ার ৩ দিন পর মোঃ আবুল কালাম (৪৫) এর মরদেহ নদী থেকে উদ্ধার করা হয়েছে। বুধবার ( ২৭ সেপ্টেম্বর) রাত সাড়ে ৯ টায় উপজেলার টেপ্রীগঞ্জ ইউনিয়নের হুসেইনের ঘাট নামক এলাকায় বুড়ি তিস্তা নদীর ধারে মোঃ আবুল কালামের মরদেহ উদ্ধার করে দেবীগঞ্জ থানা পুলিশ। মোঃ আবুল কালাম(৪৫) চিলাহাটি ইউনিয়নের ভাউলাগঞ্জ তেলিপাড়া গ্ৰামের মৃত রুস্তম আলীর ছেলে।   পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত ২৪ সেপ্টেম্বর ভোর রাতে চিলাহাটি ইউনিয়নের ফুলবাড়ী স্লুইস গেটে মাছ ধরতে গিয়ে নিখোঁজ হন মোঃ আবুল কালাম। ভোর হয়ে গেলেও তাকে খুঁজে পাওয়া না গেলে ফায়ার সার্ভিস কে খবর দেন স্থানীয়রা। দেবীগঞ্জ ফায়ার সার্ভিসের দুটি ইউনিট দিনব্যাপী উদ্ধার অভিযান পরিচালনা করেও মরদেহ উদ্ধার করতে ব্যর্থ হয়। পরবর্তী দুই দিন খোঁজাখুঁজি করেও মরদেহ পাওয়া যায় নি।   এদিকে বুধবার (২৭ সেপ্টেম্বর) রাত সাড়ে ৯ টায় টেপ্রীগঞ্জ ইউনিয়নের হুসেইনের ঘাট নামক এলাকায় বুড়ি তিস্তা নদীতে মাছ ধরতে গিয়ে স্থানীয়রা একটি মরদেহ ভেসে থাকতে দেখে। পরে তারা দেবীগঞ্জ থানায় খবর দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহের সুরতহাল শেষে ফায়ার সার্ভিসের সহায়তায় মরদেহ উদ্ধার করে।   এবিষয়ে দেবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সরকার ইফতেখারুল মোকাদ্দেম জানান, "নদী থেকে উদ্ধার করা মরদেহটি নিখোঁজ মোঃ আবুল কালামের বলে নিশ্চিত করেছেন তার পরিবারের সদস্যরা। মরদেহটি ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে।"
মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।