জামালপুরের বকশিগঞ্জে ডিগ্রি তৃতীয় বর্ষের ইংরেজি আব্যশিক বিষয়ে পরীক্ষায় প্রক্সি দেওয়ার অপরাধে পিযুষ কুমার মালাকার (২৭) নামের এক যুবককে এক বছরের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
বুধবার (২০ সেপ্টেম্বর) উপজেলার বকশিগঞ্জ সরকারি কিয়ামত উল্লাহ ডিগ্রি কলেজ কেন্দ্রে এ দণ্ডাদেশ দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আতাউর রাব্বী।
জানা যায়, বুধবার ডিগ্রি তৃতীয় বর্ষের ইংরেজি আব্যশিক বিষয়ের পরীক্ষায় সোলায়মান হোসেন নামের এক পরীক্ষার্থীর পরিবর্তে পিযুষ কুমার মালাকার নামের আরেকজন তরুণ পরীক্ষা দিচ্ছিল।
এসময় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। পরে আদালত বসিয়ে পাবলিক পরীক্ষা অপরাধ আইন ১৯৮০ এর ৩ ধারা মোতাবেক এক বছরের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। দণ্ডিত পিযুষ কুমার মালাকার শেরপুরের শ্রীবরদী উপজেলার মুন্সি পাড়া এলাকার নারায়ণ চন্দ্র মালাকার।





