Thursday, 3 September 2026
শিরোনাম
জেলার খবর

ট্রাকের সঙ্গে সংঘর্ষে মোটরসাইকেল আরোহী তিন বন্ধু নিহত

admin • 18 Sep 2023, 10:44 PM • পঠিত 2 বার
শেয়ার করুন:
ট্রাকের সঙ্গে সংঘর্ষে মোটরসাইকেল আরোহী তিন বন্ধু নিহত

বরগুনার পাথরঘাটার কাকচিড়া বাজারে নৌ-পুলিশ ফাঁড়ির সামনের সড়কে ট্রাকের সাথে সংঘর্ষে মোটরসাইকেল আরোহী ৩ বন্ধু নিহত হয়েছে। আজ সোমবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে বেপরোয়া গতিতে মোটরসাইকেল চালিয়ে ট্রাকের সাথে সংঘর্ষে এ ঘটনা ঘটে।

নিহতদের বাড়ি পাথরঘাটার খাসতবক গ্রামে। নিহতরা হলেন শাকিব, রাকিব ও তানভীর।

তারা ৩ জনই এবছর এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে। কাকচিড়া ইউপি চেয়ারম্যান আলাউদ্দীন পল্টু বলেন, সন্ধ্যার পরে ৩ বন্ধু মোটরসাইকেলে কাকচিড়া বাজারে আসছিল।

মোটরসাইকেলের গতি বেশী থাকায় রাস্তার পাশে থেমে থাকা গাছ বোঝাই একটি ট্রাকের সামনে আঘাত করে ট্রাকের উপর এবং রাস্তায় ছিঁটকে পড়ে। স্থানীয়রা উদ্ধার করে কাকচিড়া বাজারে স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে গেলে ৩ জনকেই মৃত ঘোষণা করা হয়।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।