Tuesday, 27 October 2026
শিরোনাম
সনদ সমর্পণ না করে অন্য পেশায় যুক্ত আইনজীবীদের বিরুদ্ধে হাইকোর্টে রিট ভারতে ৬১ শতাংশ মুসলিমদের ঈদের ছুটি ১ দিন, বাংলাদেশে হিন্দুদের পূজার ছুটি ৫ দিন মধ্যরাতে ডাকাতের কবলে ইসলামি বক্তা রফিকুল ইসলাম মাদানি সরকার অনুমতি দিলে ক্রসফায়ার করতেও পিছপা হবে না পুলিশ: আইজিপি মৃত্যুদণ্ডপ্রাপ্ত দুই বাংলাদেশির চুম্বনের ভিডিও ইন্টারনেটে ছেড়ে দেওয়ায় ভারতীয় যুবক কারাগারে ‘এই চড় কোটি মানুষের প্রতিবাদের ভাষা’ কুমারখালী স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে অ্যাড. জাকারিয়া মিলন প্রবাসীর স্ত্রীর ভিডিও ছড়ানোর ভয় দেখিয়ে অর্থ আদায়, মাদ্রাসাশিক্ষক গ্রেপ্তার বিয়ের দাবিতে বিচারকের বাড়িতে শিক্ষিকার অনশন! বিধবা নারীর সঙ্গে প্রেম: মামাকে রাস্তা থেকে সরাতে ডেকে নিয়ে খুন করল ভাগিনা!
জেলার খবর

টাঙ্গাইলে যমুনার তী‌রে চড়ক পূজা দেখতে দশনার্থীদের ভিড়

• • পঠিত 9 বার
শেয়ার করুন:
টাঙ্গাইলে যমুনার তী‌রে চড়ক পূজা দেখতে দশনার্থীদের ভিড়

টাঙ্গাইলের ভূঞাপু‌রে চৈত্র সংক্রান্তি উপল‌ক্ষ্যে যমুনা নদীর তী‌রে হিন্দু ধর্মাবলম্বী‌দের চড়ক পূজা অনু‌ষ্ঠিত হ‌য়ে‌ছে। এতে একজন ভক্তের পি‌ঠে ব‌ড়শি বেঁধে চড়ক ঘুরানো হয়। শুক্রবার (১৪ এ‌প্রিল) বি‌কে‌লে উপ‌জেলার খানুরবা‌ড়ি এলাকার যমুনা নদীর তী‌রে এই চড়ক পূজার আয়োজন করা হয়।

 

সরেজমিনে দেখা গে‌ছে, চড়ক পূজা‌কে কেন্দ্র নদীর পা‌রে হাজারো উৎসুক দশনার্থী ‌ভিড় করেছেন। এক ভক্ত‌কে পি‌ঠে ব‌ড়শি বেঁধে চড়ক গা‌ছে ঝু‌লিয়ে ঘুড়া‌নো হচ্ছে। গা‌ছের একপা‌শে ব‌ড়শিতে গাঁথা ভক্ত‌কে অপর পাশ থে‌কে দ‌ড়ি টে‌নে ঘুরা‌নো হয়। এ সময় শঙ্খধ্বনী ও ঢাক ঢোল বাজা‌নো হয়।

 

এই পূজা‌কে কেন্দ্র ক‌রে এর আগে হরগৌরী নৃত্য ,অসিনৃত্য, শিবের গাজন করা হয় ক‌য়েক‌দিন ব‌্যাপী। শত শত বছরের পরম্পরায় এই চৈত্র সংক্রান্তি পালন করে উপ‌জেলার খানুরবা‌ড়ি হালদার সম্প্রদায়।

 

আয়োজক ক‌মি‌টির সদস‌্য বাবলু হালদার বলেন, প্রতিবছরই এই পূজা অনু‌ষ্ঠিত হয়। চড়ক পূজা উপল‌ক্ষ্যে ৯ দিনব‌্যাপী মহাদেব ঠাকু‌রের পূজা ও আরাধনা করা হয়। প্রতি বছরই এই পূজা অনু‌ষ্ঠিত হয়। ত‌বে ক‌রোনার সময় দুই বছর বন্ধ ছিল। এবার রমজান মাস হওয়ায় অনুষ্ঠান সং‌ক্ষেপ করা হ‌য়ে‌ছে।

 
মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।