Friday, 4 September 2026
শিরোনাম
জেলার খবর

ঝিনাইদহে বৃষ্টির জন্য নামাজ আদায়

admin • 14 Apr 2023, 09:45 PM • পঠিত 2 বার
শেয়ার করুন:
ঝিনাইদহে বৃষ্টির জন্য নামাজ আদায়

ঝিনাইদহে তীব্র দাবদাহে জনজীবন অতিষ্ঠ হয়ে পড়েছে। সকাল থেকেই তাপমাত্রার পারদ উঠতে শুরু করায় চরম বিপাকে পড়েছেন সব শ্রেণীর মানুষ। তাই বৃষ্টির আশায় জেলার কালীগঞ্জ উপজেলার ঈশ্বরবা গ্রামে বিশেষ নামাজ (সালাতুল ইস্তেখারা) আদায় করেছেন গ্রামবাসী।

 

শুক্রবার (১৪ এপ্রিল) জুম্মার নামাজের পর বৃষ্টির আশায় গ্রামের মাঠে খোলা আকাশের নিচে অনুষ্ঠিত হয় বিশেষ এই নামাজ। এতে অংশগ্রহণ করেন ঈশ্বরবা গ্রামের প্রায় ২ শতাধিক মুসল্লি।

 

নামাজ শেষে অনাবৃষ্টি থেকে মুক্তির জন্য বিশেষ মোনাজাত পরিচালনা করেন ঈশ্বরবা জামতলা জামে মসজিদের ইমাম সিরাজুল ইসলাম।

 

এ বিষয়ে ইমাম সিরাজুল ইসলাম  দ্যা মিরর অব বাংলাদেশকে  বলেন, দীর্ঘদিন বৃষ্টি না হওয়ায় মানুষ পানির জন্য খুব বিপদে রয়েছে। বৃষ্টি বা পানির জন্য আল্লাহ সালাতের মাধ্যমে চাইতে বলেছেন। আল্লাহর কাছে চাওয়া সুন্নাত।

   

কয়েকদিনের টানা দাবদাহে জরুরি প্রয়োজনে বাইরে বের হলেও অতিরিক্ত তাপের কারণে বেশি সময় বাইরে থাকা সম্ভব হচ্ছে না বলে জানিয়েছেন স্থানীয়রা।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।