Saturday, 31 October 2026
শিরোনাম
লংমার্চ ঘিরে সন্ধ্যা নামতেই কানায় কানায় পূর্ণ কুষ্টিয়ার আবরার ফাহাদ স্টেডিয়াম কুষ্টিয়ায় ডেঙ্গু সচেতনতা ক্যাম্পেইনে জেলা প্রশাসকের সন্তোষ প্রকাশ হাদি হত্যার বিচার না হলে ১৮ ডিসেম্বরের পর কঠোর আন্দোলনের হুঁশিয়ারি মালয়েশিয়াগামী কর্মীদের স্বাস্থ্য পরীক্ষার ফি নির্ধারণ করল সরকার এইচএসসির ফলাফলে শাস্তির আওতায় আসছেন পরীক্ষকরা সরকারি বাসা থেকে ৩১ অক্টোবরের মধ্যে ভাড়াটিয়া সরানোর কড়া নির্দেশ কুষ্টিয়ায় সম্মিলিত সামাজিক জোটের উদ্যোগে সপ্তাহব্যাপী ডেঙ্গু সচেতনতায় ক্যাম্পেইন চলন্ত সিএনজিতে হঠাৎ আগুন, নেভাতে গিয়ে মিলল ২৫ বোতল ভারতীয় মদ কলেজের মালামাল চুরির অভিযোগে কলেজ ছাত্রদল সভাপতিকে বহিষ্কার দাবি না মানলে সরকারকে চরম মূল্য দিতে হবে: জামায়াত আমির
জেলার খবর

জামালপুর কারাগারে আইনজীবী, মুক্তির দাবিতে আদালত প্রাঙ্গনে বিশৃঙ্খলা

• • পঠিত 12 বার
শেয়ার করুন:
জামালপুর কারাগারে আইনজীবী, মুক্তির দাবিতে আদালত প্রাঙ্গনে বিশৃঙ্খলা

সাকিব আল হাসান নাহিদ, জামালপুর।

জামালপুরে জাকির হোসেন নামে এক আইনজীবীর জামিন না মঞ্জুর করে কারাগারে প্রেরন করায় আদালত প্রাঙ্গনে মুক্তির দাবিতে শ্লোগান দিয়ে হট্টগোল ও বিশৃঙ্খলা করেছে আসামী পক্ষের শতাধিক লোকজন।

 

হট্টগোল থামানোর সময় পুলিশের আঘাতে এক নারী আহত হওয়ার অভিযোগ উঠেছে। আহত নারী জান্নাতুল হুমাইরা জেমি আসামী এডভোকেট জাকির হোসেনের ভাতিজি।

 

বুধবার ( ১৫ জানুয়ারি) বেলা ৩ টা থেকে সাড়ে ৩টা পর্যন্ত জামালপুর চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত প্রাঙ্গনে এসব ঘটনা ঘটে।

 

আসামী পক্ষের লোকজন জানান- একটি মামলায় এডভোকেট জাকির হোসেনের জামিন না মঞ্জুর করে কারাগারে প্রেরনের নির্দেশ দেন আদালত। এই খবর শুনে জাকির হোসেনের স্বজন ও এলাকাবাসীরা আদালত প্রাঙ্গনে তার মুক্তি চেয়ে শ্লোগান দিতে থাকে। পরে শ্লোগান ও থামাতে গেলে পুলিশের সাথে ধাক্কাধাক্কি শুরু হয়। এসময় এক নারী আহত হন।

 

আহত নারী জান্নাতুল হুমাইরা জেমি বলেন- ‘আমি গ্রামের লোকজনকে বাইরে বসিয়ে ভেতরে প্রবেশ করতে গেলে। আমাকে কয়েকজন পুলিশ মারধর করে আহত করে। তারা আমাদের গ্রামের লোকজনদেরকেও মারধর করে, আমার শরীরের স্পর্শকাতর জায়গায়ও হাত দিয়েছে।’

 

আধা ঘন্টা পর পরিস্থিতি স্বাভাবিক হলে জাকির হোসেনকে কারাগারে প্রেরন করে কোর্ট পুলিশ। তবে অভিযোগের কথা অস্বীকার করেছে তারা।

 

এ বিষয়ে কোর্ট ইন্সপেক্টর আবুল হোসেন বলেন-‘আমাদের এখানে মারামারির মতো কোনো ঘটনা ঘটেনি। হয়তো বা ধাক্কাধাক্কি হয়েছে। কিন্তু মারামারি হয়নি। তারা করতে চেয়েছিলো। আমরা সর্বোচ্চ সতর্ক থেকে তাদের বোঝাতে সক্ষম হয়েছি।’

 

জামালপুরের মেলান্দহের নাংলাতে দুই হত দরিদ্র পরিবারের বাড়ি ঘরে হামলা ভাংচুরের মামলার প্রধান আসামী হলেন এডভোকেট জাকির হোসেন। আর এই মামলার বাদী চায়না বেগম নামে এক নারী।

সাকিব/ মিরর
মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।