Monday, 16 November 2026
শিরোনাম
গোপালগঞ্জের ডিসি-এসপিকে প্রত্যাহার পরিবারের মায়া থাকলে দেশ থেকে ভাগেন, এমপি মাহমুদা মিতুকে হুমকি নিষিদ্ধ সংগঠনের কর্মকাণ্ডের অভিযোগে জাবিপ্রবি শিক্ষকদের সমাবেশ পাঁচ দিন শূন্যরেখায় থাকার পর উধাও সেই নারী, খোঁজ মিলছে না ছয় মাস ধরে স্টেশনে দিন কাটানো সেই তরুণের মৃত্যু, মিলছে না পরিচয় গোপালগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের সশস্ত্র মহড়া ও ভাঙচুর দুই সপ্তাহের জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব চাইলেন আসিফ মাহমুদ ৪৫ বছর পর সেনা আইনে সাবেক কর্মকর্তা মোজাফফরের বিচার শুরু জাতীয় পরিচয়পত্র সংশোধন নিয়ে ইসির জরুরি সতর্কবার্তা নেশার টাকা না পেয়ে বাবা ও মাকে হত্যাচেষ্টা, ছেলের কারাদণ্ড
জেলার খবর

জামালপুরে ৮ অবৈধ ইটভাটাকে ১৮ লাখ টাকা জরিমানা, কার্যক্রম বন্ধের নির্দেশ

• • পঠিত 27 বার
শেয়ার করুন:
জামালপুরে ৮ অবৈধ ইটভাটাকে ১৮ লাখ টাকা জরিমানা, কার্যক্রম বন্ধের নির্দেশ
জামালপুর সদর ও দেওয়ানগঞ্জ উপজেলায় ছাড়পত্রবিহীন ও অবৈধভাবে পরিচালিত ৮ ইটভাটায় অভিযান চালিয়েছে ভ্রাম্যমাণ আদালত। অভিযানে ইটভাটার মালিকদের কাছ থেকে মোট ১৮ লাখ টাকা অর্থদণ্ড আদায় করা হয়। একই সঙ্গে সব ইটভাটার কার্যক্রম বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে। মঙ্গলবার (৩০ ডিসেম্বর) সকাল থেকে দিনব্যাপী উপজেলার বিভিন্ন এলাকায় জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তর, জামালপুরের যৌথ উদ্যোগে এ অভিযান পরিচালনা করা হয়। ভ্রাম্যমাণ আদালতে নেতৃত্ব দেন দেওয়ানগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মাহমুদুল ইসলাম। পরিবেশ অধিদপ্তর, জামালপুর জেলা কার্যালয়ের পরিদর্শক সঞ্জিত বিশ্বাস প্রসিকিউটরের দায়িত্ব পালন করেন। অভিযানে পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক এ কে এম ছামিউল আলম কুরসি উপস্থিত ছিলেন। এছাড়া দেওয়ানগঞ্জ থানা পুলিশ, বাংলাদেশ সেনাবাহিনী এবং ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অভিযানে সহযোগিতা করে। পরিবেশ অধিদপ্তর সূত্রে জানা গেছে, জেলা প্রশাসকের ইট পোড়ানোর লাইসেন্স, পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র ও মাটি কাটার অনুমতি না থাকায় এসব ইটভাটার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়। অভিযানে চিকাজানী এলাকার দুর্গা ব্রিকস, মেঘনা ব্রিকস, সেফিড ব্রিকস ও রামপুরা এলাকার যমুনা ব্রিকস, এবং চর ভবসুরের এম এ বি ব্রিকস এই পাঁচটি ইটভাটাকে প্রত্যেকটিকে ৩ লাখ টাকা করে জরিমানা করা হয়। এছাড়া জামালপুর সদর উপজেলায় ৩ টি ইট ভাটায় সর্বমোট ৩ লক্ষ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। এ বিষয়ে পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক এ কে এম ছামিউল আলম কুরসি বলেন, পরিবেশ সুরক্ষা ও আইন বাস্তবায়নের লক্ষ্যে অবৈধ ইটভাটার বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। পর্যায়ক্রমে জেলার সব ইটভাটাকে আইনের আওতায় আনা হবে। নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মাহমুদুল ইসলাম বলেন, অভিযানে সব ইটভাটার কার্যক্রম বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে। নির্দেশনা অমান্য করে কেউ অবৈধভাবে ইটভাটা পরিচালনা করলে তার বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।