Thursday, 3 September 2026
শিরোনাম
জেলার খবর

জামালপুরে সাপের কামড়ে কলেজ ছাত্রের মৃত্যু

admin • 19 Apr 2023, 08:47 PM • পঠিত 2 বার
শেয়ার করুন:
জামালপুরে সাপের কামড়ে কলেজ ছাত্রের মৃত্যু

জামালপুরের বকশিগঞ্জ উপজেলায় বিষাক্ত সাপের কামড়ে জাহাঙ্গীর আলম (২০) নামে এক কলেজ পড়ুয়া শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।  মঙ্গলবার (১৯ এপ্রিল) দুপুর তিনটায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু।

 

বিষয়টি নিশ্চিত করেছেন উপজেলার মেরুরচর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ সিদ্দিকুর রহমান সিদ্দিক। নিহত কলেজ শিক্ষার্থী উপজেলার মেরুরচর ইউনিয়নের দক্ষিণ পাড়া এলাকার মোহাম্মদ আলীর ছেলে।

 

জানা যায় আজ দুপুর ১২টায় বাড়ির পাশে বোরো ধানের ক্ষেতে পানি দিতে গিয়ে বিষধর সাপ তাকে দংশন করে। পরে তার চিৎকারে স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথম ওঝা দিয়ে ঝাড়ফুক দেয়।

 

অবস্থার উন্নতি না হলে পরে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক জাহাঙ্গীরকে ময়মনসিংহ মেডিকেল কলেজে রেফার্ড করে। ময়মনসিংহ মেডিকেল যাওয়ার পথে শেরপুর পৌছলে বিকাল ৩টার দিকে তার মৃত্যু হয়।

 

নিহত জাহাঙ্গীর দেওয়ানগঞ্জ সরকারি কলেজের এইচএসসি প্রথম বর্ষের শিক্ষার্থী ছিলো। ঈদের মাত্র কয়েকদিন আগে তার এমন মৃত্যুতে পরিবার ও এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।