আইএফআইসি ব্যাংকের জামালপুর বাইপাস উপ-শাখার পক্ষ থেকে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে।আজ ( ১৫ জানুয়ারী ) বুধবার সকালে শহরের দড়িপাড়া বাইপাস এলাকায় ব্যাংকটির কার্যালয় থেকে এই কর্মসূচী অনুষ্ঠিত হয়।
এ সময় আইএফআইসি ব্যাংক জামালপুর বাইপাস রোড উপ-শাখার ইনচার্জ মো: কামরুল হাসান দিপু এবং ট্রানজেকশন সার্ভিস অফিসার বিপুল চন্দ্র সরকারসহ ব্যাংকটির কর্মচারীরা উপস্থিত ছিলেন।
আরো পড়ুন :ঢাকা মেডিকেলে আবারও ভুয়া নারী চিকিৎসক আটক
এসময় অর্ধশত শীতার্ত মানুষের মাঝে ( শীত বস্ত্র) কম্বল বিতরন করা হয়।
কম্বল পেয়ে আল্পনা নামে একজন বলেন-‘আমরা গরীব মানুষেরা সবসময় অবহেলিত, বঞ্চিত। আমাদের পাশে কেউ থাকে না। কিন্তু আইএফআইসি ব্যাংক সবসময় আমাদের পাশে থাকে। তাদের সহায়তা আমরা সবসময় পাই।’
উপ-শাখার ইনচার্জ মো: কামরুল হাসান দিপু বলেন-‘আইএফআইসি ব্যাংক প্রতি বছর শীতার্তদের মাঝে কম্বল বিতরন করে। এরই ধারাবাহিকতায় এবছরও কম্বল বিতরন করা হয়েছে। আইএফআইসি ব্যাংক সবসময় অসহায়দের পাশে ছিলো, এখনো আছে, সামনেও থাকবে। ’
সাকিব/ মিরর





