Monday, 26 October 2026
শিরোনাম
ভারতে ৬১ শতাংশ মুসলিমদের ঈদের ছুটি ১ দিন, বাংলাদেশে হিন্দুদের পূজার ছুটি ৫ দিন মধ্যরাতে ডাকাতের কবলে ইসলামি বক্তা রফিকুল ইসলাম মাদানি সরকার অনুমতি দিলে ক্রসফায়ার করতেও পিছপা হবে না পুলিশ: আইজিপি মৃত্যুদণ্ডপ্রাপ্ত দুই বাংলাদেশির চুম্বনের ভিডিও ইন্টারনেটে ছেড়ে দেওয়ায় ভারতীয় যুবক কারাগারে ‘এই চড় কোটি মানুষের প্রতিবাদের ভাষা’ কুমারখালী স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে অ্যাড. জাকারিয়া মিলন প্রবাসীর স্ত্রীর ভিডিও ছড়ানোর ভয় দেখিয়ে অর্থ আদায়, মাদ্রাসাশিক্ষক গ্রেপ্তার বিয়ের দাবিতে বিচারকের বাড়িতে শিক্ষিকার অনশন! বিধবা নারীর সঙ্গে প্রেম: মামাকে রাস্তা থেকে সরাতে ডেকে নিয়ে খুন করল ভাগিনা! সেনাবাহিনীর পোশাকে প্রবাসীর বাড়িতে ডাকাতি, স্বর্ণ-টাকা লুট
জেলার খবর

জামালপুরে ব্র্যাকের অ্যাডভোকেসি কর্মশালা

• • পঠিত 9 বার
শেয়ার করুন:
জামালপুরে ব্র্যাকের অ্যাডভোকেসি কর্মশালা

জামালপুরের মেলান্দহে বেসরকারি সংস্থা ব্র্যাকের "নিরাপদ অভিবাসন ও বিদেশ ফেরতদের পুনরেকত্রীকরণ” বিষয়ক উপজেলা অ্যাডভোকেসি কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। রোববার (৪ এপ্রিল) সকালে নাংলা ইউনিয়ন পরিষদ হলরুমে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।

 

কর্মশালায় নাংলা ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ামন্যান মোঃ আশরাফ আলীর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন একই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব কিসমত পাশা।

 

সভায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন- ব্র্যাক মাইগ্রেশন প্রোগ্রাম জামালপুর এর ডিস্ট্রিক্ট কো-অর্ডিনেটর মোঃ আরিফুল ইসলাম। তিনি ব্র্যাক মাইগ্রেশন প্রোগ্রামের সেবা প্রদান, বিদেশ ফেরত ও গমনেচ্ছুদের বিভিন্ন সমস্যা ও তার সমাধান এবং জলবায়ু পরিবর্তনের প্রভাব কিভাবে মোকাবেলা করা যায় সে বিষয়ে আলোচনা করেন।

 

প্রধান অতিথির বক্তব্যে নাংলা ইউ.পি. চেয়ারম্যান আলহাজ্ব কিসমত পাশা বলেন- বিদেশ গমনের পূর্বে প্রতিটি শ্রমিক প্রশিক্ষণ গ্রহণ করলে বিদেশ গিয়ে বেশি অর্থ উপার্জন করতে পারে। প্রবাসীরা তাদের উপার্জিত অর্থ অবৈধভাবে (হুন্ডির মাধ্যমে) না পাঠিয়ে বৈধভাবে দেশে পাঠালে দেশের ও নিজের উভয়ই লাভবান হবে। দেশ আরও বেশি রেমিট্যান্স পাবে যা অর্থনৈতিক উন্নতির জন্য সহায়ক। বিদেশ গমনেচ্ছুদের বৈধভাবে বিদেশ যাওয়ার প্রতি গুরুত্বারোপ করেন তিনি।

 

ব্র্যাক মাইগ্রেশন প্রোগ্রাম জামালপুর এর সেক্টর স্পেশালিস্ট-সাইকোসোস্যাল কাউন্সেলর লিটন কুমার রয় অমিতাভের সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যান্য ইউ.পি. সদস্যগণ বক্তব্য রাখেন।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।