Tuesday, 27 October 2026
শিরোনাম
সনদ সমর্পণ না করে অন্য পেশায় যুক্ত আইনজীবীদের বিরুদ্ধে হাইকোর্টে রিট ভারতে ৬১ শতাংশ মুসলিমদের ঈদের ছুটি ১ দিন, বাংলাদেশে হিন্দুদের পূজার ছুটি ৫ দিন মধ্যরাতে ডাকাতের কবলে ইসলামি বক্তা রফিকুল ইসলাম মাদানি সরকার অনুমতি দিলে ক্রসফায়ার করতেও পিছপা হবে না পুলিশ: আইজিপি মৃত্যুদণ্ডপ্রাপ্ত দুই বাংলাদেশির চুম্বনের ভিডিও ইন্টারনেটে ছেড়ে দেওয়ায় ভারতীয় যুবক কারাগারে ‘এই চড় কোটি মানুষের প্রতিবাদের ভাষা’ কুমারখালী স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে অ্যাড. জাকারিয়া মিলন প্রবাসীর স্ত্রীর ভিডিও ছড়ানোর ভয় দেখিয়ে অর্থ আদায়, মাদ্রাসাশিক্ষক গ্রেপ্তার বিয়ের দাবিতে বিচারকের বাড়িতে শিক্ষিকার অনশন! বিধবা নারীর সঙ্গে প্রেম: মামাকে রাস্তা থেকে সরাতে ডেকে নিয়ে খুন করল ভাগিনা!
জেলার খবর

জামালপুরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা'র উন্নয়নের চিত্র তুলে ধরতে আ.লীগ নেতার পদযাত্রা

• • পঠিত 9 বার
শেয়ার করুন:
জামালপুরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা'র উন্নয়নের চিত্র তুলে ধরতে আ.লীগ নেতার পদযাত্রা

জামালপুরের সরিষাবাড়ীতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারের সামগ্রিক উন্নয়ন কর্মকাণ্ড নিয়ে বর্ণাঢ্য পদযাত্রা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৪ এপ্রিল) বিকেলে জামালপুর-৪ সরিষাবাড়ী আসনে এমপি মনোনয়ন প্রত্যাশী তেজগাঁও থানা আওয়ামী লীগের সভাপতি ও সরিষাবাড়ি থানা আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি অধ্যক্ষ আব্দুর রশিদের আয়োজনে এ পদযাত্রা অনুষ্ঠিত হয়।

 

পদযাত্রাটি পৌরসভা চত্ত্বর থেকে শুরু হয়ে মুক্তিযোদ্ধা সংসদ মোড়, রেলওয়ে স্টেশন মোড়সহ প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে শিমলা বাজারে গিয়ে সমাপ্ত হয়।

 

এ পদযাত্রায় বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ড থেকে আওয়ামীলীগ, ছাত্রলীগ, যুবলীগসহ ৫ হাজার নেতাকর্মী অংশ নেন। পদযাত্রায় শেখ হাসিনা সরকারের বিভিন্ন উন্নয়নের চিত্র ব্যানার ফেস্টুন ও লিফলেটের মাধ্যমে তুলে ধরা হয়।

 

পদযাত্রার আগে পৌরসভা চত্ত্বরে এক আলোচনা সভায় মিজানুর রহমানের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য দেন অধ্যক্ষ আব্দুর রশিদ।

 

আলোচনা সভায় আরও বক্তব্য দেন সরিষাবাড়ি পৌরসভার মেয়র মনির উদ্দিন মনি, সরিষাবাড়ি উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ড. হারুন-অর-রশিদ, সহ-সভাপতি ফতেহ রুহানি, যুগ্ম-সাধারণ সম্পাদক এম এ গণি, সাবেক সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ সরোয়ার জাহান ও রফিকুল ইসলাম রফিক, সাতপোয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম মাস্টার, সরিষাবাড়ি উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান একেএম আজাদ বিএসসি, সাতপোয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু তাহের, পিংনা ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ইসা আলম প্রমুখ।

 

এ সময় তেজগাঁও থানা আওয়ামী লীগের সাবেক নির্বাহী সদস্য মুকসুদুল আলম, মনির উদ্দিন আহমেদ, সেলিম হায়দার তরুণ, সহ প্রচার ও প্রকাশনা সম্পাদক তানজির আহমেদ শ্যামল, আইনজীবী শহিদুল ইসলাম, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আল মামুন, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আব্দুর রউফ গফুর, পোগলদিঘা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সামস উদ্দিনসহ নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

 

বক্তারা তাঁদের বক্তব্যে আব্দুর রশিদকে আগামী জাতীয় সংসদ নির্বাচনে নৌকা প্রতীকে মনোনয়ন দেওয়ার জন্য জোর দাবি জানান।

 

অধ্যক্ষ আব্দুর রশিদ তাঁর বক্তব্যে বলেন, উন্নয়নের মহাসড়কে আছে বাংলাদেশ। অভূতপূর্ব এ উন্নয়নের রূপকার জননেত্রী শেখ হাসিনা। তিনি ক্ষমতায় থাকলে বাংলাদেশ এগিয়ে যায়, এটা বারবার প্রমাণিত হয়েছে। তাই এবারের নির্বাচনেও জননেত্রী শেখ হাসিনাকে জয়যুক্ত করে বাংলাদেশের উন্নয়নের ধারবাহিতাকে বজায় রাখতে হবে।

 

তিনি আরও জানান, ভেদাভেদ ভুলে সরিষাবাড়ীর তৃণমূলের নেতাকর্মীদের একত্রিকরণ এবং সরকারের উন্নয়নের চিত্র তুলে ধরার উদ্দেশ্যেই এই পদযাত্রার আয়োজন।

 

এদিকে সরিষাবাড়ী পৌরসভা চত্ত্বরে শেখ হাসিনা সরকারের সকল উন্নয়নের চিত্র প্রজেক্টরের মাধ্যমে প্রদর্শন করা হয়।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।