জামালপুরে পৃথক দুই ঘটনায় গোসল করতে গিয়ে পুকুরের পানিতে ডুবে দুই ভাই সহ তিন শিশুর মৃত্যু হয়েছে। জেলার বকশীগঞ্জ উপজেলায় পুকুরের পানিতে গোসল করতে গিয়ে চাচাতো দুই ভাইয়ের মৃত্যু হয়েছে। বকশীগঞ্জ উপজেলার নিলাখিয়া ইউনিয়নের জানকিপুর তালুকপাড়া গ্রামে বৃহস্পতিবার (৬ সেটেম্বর) বিকাল ৫টার দিকে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, তালুকপাড়া গ্রামের আক্তার হোসেনের ছেলে মাহিন হাসান (১০) ও খোকা মিয়ার ছেলে সাইয়ুম হোসেন (৮) স্থানীয় একটি পুকুরে দুপুরে গোসল করতে যায়। গোসলের এক পর্যায়ে দুজনই পানিতে ডুবে যায়। বিকাল ৫টার দিকে দুজনের মরদেহ পানিতে ভেসে উঠতে দেছে স্বজনরা মরদেহ উদ্ধার করে । শিশু মাহিন হাসান ও সাইয়ুম হোসেন তারা পরস্পরের চাচাতো ভাই।
বকশীগঞ্জ থানার ওসি মো. সোহেল রানা বিষয়টি জানান। অপরদিকে, জামালপুর সদর উপজেলার নরুন্দির নলকুড়ি গ্রামে পুকুরের পানিতে ডুবে আরাফাত (১০) নামে এক শিশুর মৃত্যু। গতকাল বুধবার বিকেলে নিজ বাড়ি থেকে নিখোঁজ হয় আরাফাত। বৃহস্পতিবার বিকালে বাড়ির পাশের পুকুর থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।





