Monday, 26 October 2026
শিরোনাম
ভারতে ৬১ শতাংশ মুসলিমদের ঈদের ছুটি ১ দিন, বাংলাদেশে হিন্দুদের পূজার ছুটি ৫ দিন মধ্যরাতে ডাকাতের কবলে ইসলামি বক্তা রফিকুল ইসলাম মাদানি সরকার অনুমতি দিলে ক্রসফায়ার করতেও পিছপা হবে না পুলিশ: আইজিপি মৃত্যুদণ্ডপ্রাপ্ত দুই বাংলাদেশির চুম্বনের ভিডিও ইন্টারনেটে ছেড়ে দেওয়ায় ভারতীয় যুবক কারাগারে ‘এই চড় কোটি মানুষের প্রতিবাদের ভাষা’ কুমারখালী স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে অ্যাড. জাকারিয়া মিলন প্রবাসীর স্ত্রীর ভিডিও ছড়ানোর ভয় দেখিয়ে অর্থ আদায়, মাদ্রাসাশিক্ষক গ্রেপ্তার বিয়ের দাবিতে বিচারকের বাড়িতে শিক্ষিকার অনশন! বিধবা নারীর সঙ্গে প্রেম: মামাকে রাস্তা থেকে সরাতে ডেকে নিয়ে খুন করল ভাগিনা! সেনাবাহিনীর পোশাকে প্রবাসীর বাড়িতে ডাকাতি, স্বর্ণ-টাকা লুট
জেলার খবর

জামালপুরে পরকীয়া প্রেমের জেরে বিষ খাইয়ে শিশুকে হত্যা, মা আটক

• • পঠিত 10 বার
শেয়ার করুন:
জামালপুরে পরকীয়া প্রেমের জেরে বিষ খাইয়ে শিশুকে হত্যা, মা আটক

জামালপুরে সদর উপজেলায় পরকীয়া প্রেম বলি হলো দুই বছরের এক শিশু। প্রেমের জেরে খাবারের সঙ্গে বিষ মিশিয়ে রিয়া মনি নামে এক শিশুকে হত্যার অভিযোগ উঠেছে মায়ের বিরুদ্ধে। শনিবার (৮এপ্রিল) সকাল ৯টার দিকে জামালপুর সদর উপজেলার লক্ষ্মীরচর ইউনিয়নের চরযথার্থপুর চান্দাপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

 

এ ঘটনায় সেদিন দুপুরেই অভিযুক্ত মা ফারজানা খাতুনকে জামালপুর জেনারেল হাসপাতাল এলাকার থেকে আটক করে পুলিশ। আটককৃত ফারজানা খাতুন একই এলাকার মৃত রাজ্জাক মিয়ার মেয়ে।

 

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, ফারজানা খাতুনের সঙ্গে শেরপুর সদর উপজেলার বেতমারি ঘুঘরাকান্দি ইউনিয়নের উত্তরপাড়া এলাকার কদর আলীর ছেলে আব্দুল হালিমের সাড়ে চার বছর আগে পারিবারিকভাবে বিয়ে হয়। এর মধ্যেই ফারজানা পরকীয়া প্রেমে জড়িয়ে পড়েন তিনি। এ নিয়ে পারিবারিক কলহ সৃষ্টি হয়। ফারজানা শারীরিক অসুস্থতার কথা বলে প্রথম রোজার দিন বাবার বাড়িতে চলে আসেন।

 

গত বুধবার সকালে রিয়া মনিকে নানা বাড়ি থেকে শেরপুরে দাদার বাড়িতে নিয়ে আসেন তার বাবা। পরে ওই দিন বিকেলে শিশুটির নানি তাকে আবার নিয়ে শেরপুর থেকে জামালপুরে নিজ বাড়িতে চলে আসে। শনিবার সকালে শিশুটিকে তার মা ফারজানা খাবারের সঙ্গে বিষ মিশিয়ে খাওয়ায়। পরে পরিবারের সদস্যরা বিষয়টি বুঝতে পেরে শিশু রিয়াকে উদ্ধার করে জামালপুর হাসপাতালে ভর্তি করলে চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন।

 

ফারজানার শ্বশুরবাড়ির সদস্যরা জানান, ফারজানা যখন নবম শ্রেণিতে পড়ে তখন তার বিয়ে হয়। তার স্বামী ফারজানাকে এসএসসি পাস করায় এরপর এইচএসসিতে ভর্তি করিয়ে দেয়। এর মাঝেই ফারজানা একটি ছেলের সঙ্গে প্রেমে জড়িয়ে পড়েন।

 

নিহত রিয়া মনির বাবা আব্দুল হালিম অভিযোগ করে বলেন, সকাল ৯টার দিকে ফারজানা আমাকে ফোন দেয়। সে বলে মেয়ের গলায় বড়ইয়ের বিচি আটকে গেছে। মেয়েকে হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছে। খবর পাওয়ার সঙ্গে সঙ্গে আমি জামালপুর জেনারেল হাসপাতালের উদ্দেশ্যে রওনা দেই। হাসপাতাল আসার পর নার্স স্টাফরা আমাকে বলেন, আমার মেয়েকে বিষপান করানো হয়েছে। বিষপানের কারণে মৃত্যু হয়েছে।

 

সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী শাহনেওয়াজ বলেন, পারিবারিক কলহের জের ধরে রিয়া মনিকে খাবারের সঙ্গে বিষ মিশিয়ে খাওয়ানো হয়। পরে সে অসুস্থ হয়ে পড়লে তাকে হাসপাতালে নেওয়া হয়। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। খবর পেয়ে পুলিশ মা ফারজানা খাতুনকে আটক করে। এ ঘটনায় মামলা দায়ের হয়েছে।

 
মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।