Saturday, 31 October 2026
শিরোনাম
লংমার্চ ঘিরে সন্ধ্যা নামতেই কানায় কানায় পূর্ণ কুষ্টিয়ার আবরার ফাহাদ স্টেডিয়াম কুষ্টিয়ায় ডেঙ্গু সচেতনতা ক্যাম্পেইনে জেলা প্রশাসকের সন্তোষ প্রকাশ হাদি হত্যার বিচার না হলে ১৮ ডিসেম্বরের পর কঠোর আন্দোলনের হুঁশিয়ারি মালয়েশিয়াগামী কর্মীদের স্বাস্থ্য পরীক্ষার ফি নির্ধারণ করল সরকার এইচএসসির ফলাফলে শাস্তির আওতায় আসছেন পরীক্ষকরা সরকারি বাসা থেকে ৩১ অক্টোবরের মধ্যে ভাড়াটিয়া সরানোর কড়া নির্দেশ কুষ্টিয়ায় সম্মিলিত সামাজিক জোটের উদ্যোগে সপ্তাহব্যাপী ডেঙ্গু সচেতনতায় ক্যাম্পেইন চলন্ত সিএনজিতে হঠাৎ আগুন, নেভাতে গিয়ে মিলল ২৫ বোতল ভারতীয় মদ কলেজের মালামাল চুরির অভিযোগে কলেজ ছাত্রদল সভাপতিকে বহিষ্কার দাবি না মানলে সরকারকে চরম মূল্য দিতে হবে: জামায়াত আমির
জেলার খবর

জামালপুরে দোস্ত এইড বাংলাদেশ সোসাইটির বার্ষিক স্বেচ্ছাসেবক সমাবেশ

• • পঠিত 13 বার
শেয়ার করুন:
জামালপুরে দোস্ত এইড বাংলাদেশ সোসাইটির বার্ষিক স্বেচ্ছাসেবক সমাবেশ

জামালপুরে দোস্ত এইড বাংলাদেশ সোসাইটির বার্ষিক স্বেচ্ছাসেবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৮ জানুয়ারি) সকালে শহরের কাজী আঁখ জামালপুর সদর কার্যালয়ে অনুষ্ঠিত বার্ষিক স্বেচ্ছাসেবক সমাবেশ প্রধান অতিথির বক্তব্য রাখেন, জামালপুর পল্লী উন্নয়ন একাডেমির মহাপরিচালক (যুগ্ম সচিব)মোহাম্মদ আনোয়ার হোসেন।

জামালপুর জেলা সমাজসেবা কার্যালয়ের উপ- পরিচালক রোকন উল ইসলামের সভাপতিত্বে সমাবেশে প্রধান আলোচক ছিলেন দোস্ত এইড বাংলাদেশ সোসাইটির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান জাহাঙ্গীর আলম চৌধুরী।

এছাড়াও বিশেষ অতিথি হিসাবে জামালপুর সদর থানা অফিসার ইনচার্জ আবু ফয়সাল মো:আতিক, জামালপুর সদর উপজেলা সমাজ সেবা অফিসার শাহাদাৎ হোসেন, বাংলাদেশ টেলিভিশনের সিনিয়র রিপোর্টার রোজিনা রোজি, সময় টিভি অনলাইন ইনচার্জ সাইদুল মাহমুদ ও দোস্ত এইড বাংলাদেশ সোসাইটির কহিনুর আলম চৌধুরী সহ অনেকেই উপস্থিত থেকে বক্তব্য রাখেন।

এসময় বক্তারা বলেন,অরাজনৈতিক সংস্থা দোস্ত এইড বাংলাদেশ সোসাইটি দারিদ্র মুক্ত সমাজ গঠনে কাজ করে যাচ্ছে। প্রতিষ্ঠানটির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান জাহাঙ্গীর আলম চৌধুরী সংস্থার প্রতিটি কর্মকান্ড নিভিরভাবে পর্যবেক্ষন করে দারিদ্র্য বিমোচনে কাজ করছে। দেশের ৩৬টি জেলায় এই কার্যক্রম রয়েছে। বাংলাদেশে প্রতিটি এলাকায় এই সমাজ সেবামসলক কার্যক্রম চালিয়ে যাবেন বলে প্রত্যাশা করেন বক্তারা।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।