Friday, 4 September 2026
শিরোনাম
জেলার খবর

জামালপুরে ডাকাত সন্দেহে গণপিটুনিতে একজনের মৃত্যু,আটক ২

admin • 27 Dec 2024, 07:18 PM • পঠিত 2 বার
শেয়ার করুন:
জামালপুরে ডাকাত সন্দেহে গণপিটুনিতে একজনের মৃত্যু,আটক ২

জামালপুরের ইসলামপুরের চরাঞ্চলে ডাকাতির প্রস্তুতিকালে ডাকাত সন্দেহে গণপিটুনিতে এক জনের মৃত্যু হয়েছে এসময় সাথে থাকা আরও দুইজন পুলিশের হাতে আটক হয়েছে। এসময় শুটারগান সহ ৮ রাউন্ড গুলি উদ্ধার করেছে পুলিশ।

শুক্রবার (২৭ ডিসেম্বর) বিকালে ইসলামপুর থানা কার্যালয়ে এই প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানানো হয়। এর আগে বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) রাতে ইসলামপুর উপজেলার কুলকান্দি ইউনিয়নের জিগাতলা গ্রামে এ ঘটনা ঘটে।

ইসলামপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) সাইফুল্লাহ সাইফ প্রেস ব্রিফিংয়ে জানান, ইসলামপুরের কুলকান্দি ইউনিয়নের জিগতলা গ্রামে দীর্ঘদিন যাবত সাত্তার ডাকাতের ছেলে ইসমাঈল অকাত (৩২), তার ভাই ইসা নবী (৪২), শুক্কুর আলী ডাকাত (৩৮), সুরত আলী ডাকাত (৪২), সুলতান ডাকাত (৩৮) সহ একদল ডাকাত অস্ত্রসহ জিগাতলা এলাকায় অবস্থান করে। ইসলামপুরসহ পার্শ্ববর্তী ফুলছরি থানা, সাঘাটা থানা এলাকার জমি দখল, খুন, ডাকাতি, চুরিসহ প্রকাশ্যে অপকর্ম করে আসছিল। বিভিন্ন সময়ে ডাকাতদের অত্যাচারে অতিষ্ঠ জিগাতলা এলাকাবাসীসহ পার্শ্ববর্তী এলাকার লোকজন দেওয়ানগঞ্জ আর্মি ক্যাম্পসহ জামালপুর পুলিশ সুপার, গাইবান্ধা পুলিশ সুপার, র‍্যাব, ফুলছড়ি সাঘাটা থানা এলাকায় অভিযোগ জানিয়ে আসতেছিল।

অপরাধীদের আস্থানা এলাকাটি দুর্গম এবং যোগাযোগ বিচ্ছিন্ন হওয়ায় কোন আইন আইন প্রয়োগকারী সংস্থা দীর্ঘ দিনেও নানা প্রতিবন্ধকতা অভিযান পরিচালনা করে তাদের আটক করতে যায়নি। দেশের পট পরিবর্তনের পর স্থানীয় সচেতন এলাকাবাসী বিষয়টি বর্তমান জেলা পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম পিপিএম এর দৃষ্টি আকর্ষণ করে।

পরে জামালপুর জেলা পুলিশ সুপারের নির্দেশে বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) সন্ধ্যায় ইসলামপুর থানা অতিরিক্ত পুলিশ সুপার সোহেল মাহমুদের নেতৃত্বে একদল পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে কুলকান্দি ইউনিয়নের যমুনার দূর্গমচর জিগাতলা বালুরটিলা এলাকায় বিশেষ অভিযান চালায়।

এসময় এলাকাবাসীর সহায়তায় ইসমাইল ডাকাত (৩২) ও সুরমান আলী (৩৫) কে আটক করে। অন্যান্যরা কৌশল ছত্রভঙ্গ হয়ে পালিয়ে যায়।

পুলিশ আটককৃত দুইজনকে নিয়ে আসার সময় এলাকাবাসীর উত্তেজিত জনতা ডাকাত সন্দেহ সেতাব আলী (৫৫)কে আটক করে গণপিটুনি দেয়। খবর পেয়ে অভিযানে অবস্থানরত পুলিশ ফিরে গিয়ে গুরুতর আহত অবস্থায় সেতাব আলীকে আটক করে হাসপাতালে ভর্তি করলে চিকিৎসাধীন অবস্থায় ডাকাত সেতাব আলী মারা যায়।

অভিযানে পুলিশ ডাকাতদের নিকট সক্রিয় একটি শুটারগান সহ ৮ রাউন্ড গুলি ও একটি ছোরা উদ্ধার করে।

আটককৃতদের নামে ইসলামপুর থানায় পুলিশ বাদী হয়ে একটি ডাকাতির প্রস্তুতি মামলা এবং অস্ত্র আইনে একটি দায়ের করা হয়েছে। আটককৃতদের মধ্যে মামলার ১নং আসামি ডাকাত ইসমাইল (৩২) জামালপুর সদর হাসপাতালে পুলিশ প্রহরায় চিকিৎসাধীন রয়েছে।

এছাড়াও নিহত ও আটককৃতদের বিরুদ্ধে ডাকাতি ও খুনের অভিযোগে বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।