Tuesday, 27 October 2026
শিরোনাম
সনদ সমর্পণ না করে অন্য পেশায় যুক্ত আইনজীবীদের বিরুদ্ধে হাইকোর্টে রিট ভারতে ৬১ শতাংশ মুসলিমদের ঈদের ছুটি ১ দিন, বাংলাদেশে হিন্দুদের পূজার ছুটি ৫ দিন মধ্যরাতে ডাকাতের কবলে ইসলামি বক্তা রফিকুল ইসলাম মাদানি সরকার অনুমতি দিলে ক্রসফায়ার করতেও পিছপা হবে না পুলিশ: আইজিপি মৃত্যুদণ্ডপ্রাপ্ত দুই বাংলাদেশির চুম্বনের ভিডিও ইন্টারনেটে ছেড়ে দেওয়ায় ভারতীয় যুবক কারাগারে ‘এই চড় কোটি মানুষের প্রতিবাদের ভাষা’ কুমারখালী স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে অ্যাড. জাকারিয়া মিলন প্রবাসীর স্ত্রীর ভিডিও ছড়ানোর ভয় দেখিয়ে অর্থ আদায়, মাদ্রাসাশিক্ষক গ্রেপ্তার বিয়ের দাবিতে বিচারকের বাড়িতে শিক্ষিকার অনশন! বিধবা নারীর সঙ্গে প্রেম: মামাকে রাস্তা থেকে সরাতে ডেকে নিয়ে খুন করল ভাগিনা!
জেলার খবর

জামালপুরে ইউপি সদস্যের বিরুদ্ধে ধর্ষণ চেষ্টার অভিযোগ, বিচার দাবিতে মানববন্ধন

• • পঠিত 10 বার
শেয়ার করুন:
জামালপুরে ইউপি সদস্যের বিরুদ্ধে ধর্ষণ চেষ্টার অভিযোগ, বিচার দাবিতে মানববন্ধন

জামালপুরের ইসলামপুর উপজেলার চরপুটিমারী ইউনিয়নের ইউপি সদস্য আশাদুল ইসলাম আশার বিরুদ্ধে ধর্ষণের চেষ্টার অভিযোগে জামালপুর নারী ও শিশু নির্যাতন দমন আদালতে মামলা দায়ের করেছেন এক নারী।

 

চরিত্রহীন ওই ইউপি সদস্যের বিচার দাবিতে শুক্রবার (২৮এপ্রিল) উপজেলার চর পুটিমারি ইউনিয়নের ডিগ্রিরচর সকাল বাজার এলাকায় বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেন এলাকাবাসী।

 

ভুক্তভোগী নারীর অভিযোগ গত সোমবার সকাল আনুমানিক ৯টার দিকে স্বামীর বাড়ি থেকে পাশের গ্রামে বাবার বাড়িতে যাওয়ার সময় ইউপি সদস্য আসাদুল ইসলাম আশা মেম্বার তাকে রাস্তায় একা পেয়ে মুখে কাপড় পেচিয়ে পাশের একটি ভুট্টা ক্ষেতে নিয়ে যায় এবং জোরপূর্বক ধর্ষণের চেষ্টা করে। ধস্তাধস্তির একপর্যায়ে ওই নারীর ডাক-চিৎকারে লোকজন এসে ভুট্টাক্ষেত থেকে তাকে উদ্ধার করে।

এ ঘটনায় ২৭ এপ্রিল তার স্বামী আব্দুর রশিদ বাদী হয়ে জামালপুর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল (১) আদালতে একটি মামলা দায়ের করেছে।

 

শুক্রবার (২৮ এপ্রিল) দুপুরে ডিগ্রিরচর সকাল বাজার এলাকায় চরিত্রহীন ওই ইউপি সদস্য আশা মেম্বারের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেন এলাকাবাসী। এ সময় তারা চরিত্রহীন ইউপি সদস্যকে তার পদ থেকে বরখাস্তসহ গ্রেপ্তারের দাবি জানানো হয়।

 

এ ব্যাপারে ইউপি সদস্য আশাদুল ইসলাম আশার সাথে মোবাইল ফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন ঘটনা সত্য হলে লিখতে পারেন।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।