Thursday, 3 September 2026
শিরোনাম
জেলার খবর

জামালপুরে আ.লীগের কার্যালয়ে মাদ্রাসার ছাত্রকে বলাৎকারের অভিযোগ, অভিযুক্ত পিয়ন পলাতক

admin • 24 Sep 2023, 08:12 PM • পঠিত 0 বার
শেয়ার করুন:
জামালপুরে আ.লীগের কার্যালয়ে মাদ্রাসার ছাত্রকে বলাৎকারের অভিযোগ, অভিযুক্ত পিয়ন পলাতক

জামালপুরের মেলান্দহ উপজেলায় এক ইউনিয়ন আওয়ামী লীগের দলীয় কার্যালয়ের ভিতরে ৮ বছর বয়সী এক মাদ্রাসার ছাত্রকে বলাৎকারের অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার (২১সেপ্টেম্বর) বিকাল ৪টার দিকে উপজেলার নয়ানগর ইউনিয়ন আওয়ামী লীগের দলীয় কার্যালয়ের ভিতরে এ ঘটনা ঘটে।

এ ঘটনার দুই দিন পর (২৩ সেপ্টেম্বর) শনিবার রাত সাড়ে আটটায় শিশুর বাবা বাদী হয়ে মো.বিশু মিয়াকে (৪৫) আসামি করে মেলান্দহ থানায় মামলা দায়ের করেন। ঘটনার পর থেকেই অভিযুক্ত পলাতক রয়েছে। ধর্ষণের শিকার শিশুটি বর্তমানে জামালপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। সে স্থানীয় একটি মাদ্রাসার দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী।

 

অভিযুক্ত বিশু মিয়া (৪৫) নয়ানগর ইউনিয়ন আওয়ামী লীগের দলীয় কার্যালয়ের পিয়ন। সে শেরপুরের সদর উপজেলার আজগর আলীর ছেলে। মেলান্দহের নয়ানগর ইউনিয়নের মালঞ্চ এলাকায় বিয়ে করে দীর্ঘদিন ধরে তিনি শ্বশুরবাড়িতেই থাকছেন।

 

মামলার এজাহার সুত্রে জানা যায়,ওই ইউনিয়ন আওয়ামীলীগের দলীয় কার্যালয় ও শিশু শিক্ষার্থীর বাড়ি পাশাপাশি হওয়ায় অভিযুক্তদের সাথে ভুক্তভোগী শিশুর পরিবারের ওঠাবসা ছিলো। এরই সুযোগ নিয়ে গত বৃহস্পতিবার (২১সেপ্টেম্বর) বিকাল ৪টার দিকে ওই শিশু শিক্ষার্থীকে ফুসলিয়ে ওই দলীয় কার্যালয়ের ভিতরে নিয়ে যায়।

 

পরে তার মুখ চেপে ধরে জোরপূর্বক ধর্ষন করেন। পরে ওই শিশু শিক্ষার্থীর বাড়িতে ফিরে যায়। বাড়ি ফিরে ওই দিন রাতেই শিশু শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়লে শিশু শিক্ষার্থী ধর্ষনের বিষয়টি তার মাকে জানায়। পরে তাকে হাসপাতালে ভর্তি করা হয়।

 

এ বিষয়ে নয়ানগর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি শরাফত আলী শরীফ বলেন, ‘আমি এটা গতকাল শুনেছি। আমার কথা হলো বিশু একটা বয়স্ক লোক ওর দ্বারা আদৌ এটা সম্ভব না। এটা আমি মনে করি। এর পরেও মানুষ জাত তো আল্লায় ভালো জানে। ঘটনা শুনার পর বিশুর কাছ থেকে অফিসের চাবি নিবে ওকে বিদায় দিয়ে দিছি। উপজেলা চেয়ারম্যানের বাসায় বিষয়টি নিয়ে বসা হয়ছিলো। সর্বোপরি সিদ্ধান্তে থানায় মামলা করতে বলা হয়েছিলো।’

 

মেলান্দহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.দেলোয়ার হোসেন বলেন, ‘এ ঘটনায় ভুক্তভোগীর বাবা বাদী হয়ে থানায় মামলা করেছে। ঘটনার পর থেকে আসামি পলাতক রয়েছে। তাকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।