Sunday, 1 November 2026
শিরোনাম
লংমার্চ ঘিরে সন্ধ্যা নামতেই কানায় কানায় পূর্ণ কুষ্টিয়ার আবরার ফাহাদ স্টেডিয়াম কুষ্টিয়ায় ডেঙ্গু সচেতনতা ক্যাম্পেইনে জেলা প্রশাসকের সন্তোষ প্রকাশ হাদি হত্যার বিচার না হলে ১৮ ডিসেম্বরের পর কঠোর আন্দোলনের হুঁশিয়ারি মালয়েশিয়াগামী কর্মীদের স্বাস্থ্য পরীক্ষার ফি নির্ধারণ করল সরকার এইচএসসির ফলাফলে শাস্তির আওতায় আসছেন পরীক্ষকরা সরকারি বাসা থেকে ৩১ অক্টোবরের মধ্যে ভাড়াটিয়া সরানোর কড়া নির্দেশ কুষ্টিয়ায় সম্মিলিত সামাজিক জোটের উদ্যোগে সপ্তাহব্যাপী ডেঙ্গু সচেতনতায় ক্যাম্পেইন চলন্ত সিএনজিতে হঠাৎ আগুন, নেভাতে গিয়ে মিলল ২৫ বোতল ভারতীয় মদ কলেজের মালামাল চুরির অভিযোগে কলেজ ছাত্রদল সভাপতিকে বহিষ্কার দাবি না মানলে সরকারকে চরম মূল্য দিতে হবে: জামায়াত আমির
জেলার খবর

জামালপুরে আত্মনির্ভরশীল দল শক্তিশালীকরণে উন্নয়ন সংঘের কর্মী প্রশিক্ষণ

• • পঠিত 10 বার
শেয়ার করুন:
জামালপুরে আত্মনির্ভরশীল দল শক্তিশালীকরণে উন্নয়ন সংঘের কর্মী প্রশিক্ষণ

তৃণমূল পর্যায়ের দরিদ্র মানুষের ক্ষমতায়ন, নাগরিক মর্যাদা, সরকারি, বেসরকারি সুবিধাপ্রাপ্তি, বাজারে প্রবেশাধিকার এবং আত্মকর্মসংস্থান সৃষ্টির লক্ষে গঠিত আত্মনির্ভরশীল দলকে শক্তিশালীকরণ ও উৎপাদন, বিপনন পরিকল্পনা সভার সহায়তাকরণে কৌশল বিষয়ক চারদিনব্যপী সিডস কর্মীদের প্রশিক্ষণের উদ্বোধন করা হয়।

 

বুধবার উন্নয়ন সংঘের প্রশিক্ষণ কেন্দ্র ডিটিআরসিতে অনুষ্ঠিত প্রশিক্ষণ উদ্বোধন করেন সংস্থার মানবসম্পদ উন্নয়ন পরিচালক জাহাঙ্গীর সেলিম। উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উন্নয়ন সংঘের সিডস কর্মসূচির ব্যবস্থাপক শামসুদ্দিন।

 

প্রশিক্ষণে সহায়ক হিসেবে দায়িত্ব পালন করেন কর্মসূচি কর্মকর্তা (ইআই) কৃষিবিদ মজিদুল ইসলাম, উপজেলা সমন্বয়কারী রবিউল এমরান, হামিদুল হক ও কামাল হোসেন। প্রশিক্ষণে ২০ জন কর্মী অংশ নেন।

 

প্রশিক্ষণে উপবিধি তৈরি এবং উৎপাদন ও বিপনন পরিকল্পনা তৈরি করার যাবতীয় নিয়ম, কানুন, কৌশল বিষয়ে বিশ্লষণমূখী আলোচনা হবে। প্রশিক্ষণে প্রাপ্ত জ্ঞান ও দক্ষতা কাজে লাগিয়ে সিডস কর্মসূচির লক্ষ্য, উদ্দেশ্য বাস্তবায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আয়োজক সংস্থা জানায়। আগামী ২৮ ডিসেম্বর প্রশিক্ষণ শেষ হবে।

জানা যায়, অন্তর্ভুক্তিমূলক মানসম্মত শিক্ষা নিশ্চিতকরণে সহায়তা করা এবং শক্তিশালী সমাজ গঠনের পাশাপাশি জেন্ডার সমতা, পরিবেশ ও জলবায়ু পরিবর্তন, অন্তর্ভুক্তি এবং দুর্নীতিবিরোধী কার্যক্রম পরিচালনা করা হবে।

উল্লেখ্য, জেলার ইসলামপুর, দেওয়ানগঞ্জ ও জামালপুর সদর উপজেলায় ২০২৮ সাল পর্যন্ত কার্যক্রম চলবে। নরওয়েভিত্তিক দাতা সংস্থা স্ট্রমী ফাউন্ডেশনের অর্থায়নে সিডস কর্মসূচি উন্নয়ন সংঘ বাস্তবায়ন করছে।

সাকিব/মিরর

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।