Monday, 16 November 2026
শিরোনাম
গোপালগঞ্জের ডিসি-এসপিকে প্রত্যাহার পরিবারের মায়া থাকলে দেশ থেকে ভাগেন, এমপি মাহমুদা মিতুকে হুমকি নিষিদ্ধ সংগঠনের কর্মকাণ্ডের অভিযোগে জাবিপ্রবি শিক্ষকদের সমাবেশ পাঁচ দিন শূন্যরেখায় থাকার পর উধাও সেই নারী, খোঁজ মিলছে না ছয় মাস ধরে স্টেশনে দিন কাটানো সেই তরুণের মৃত্যু, মিলছে না পরিচয় গোপালগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের সশস্ত্র মহড়া ও ভাঙচুর দুই সপ্তাহের জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব চাইলেন আসিফ মাহমুদ ৪৫ বছর পর সেনা আইনে সাবেক কর্মকর্তা মোজাফফরের বিচার শুরু জাতীয় পরিচয়পত্র সংশোধন নিয়ে ইসির জরুরি সতর্কবার্তা নেশার টাকা না পেয়ে বাবা ও মাকে হত্যাচেষ্টা, ছেলের কারাদণ্ড
জেলার খবর

জামালপুরে খাদ্য অধিদপ্তরের ৮০ বস্তা চাউলসহ আটক ২

• • পঠিত 27 বার
শেয়ার করুন:
জামালপুরে খাদ্য অধিদপ্তরের ৮০ বস্তা চাউলসহ আটক ২

জামালপুরের মেলান্দহ উপজেলায় সরকারি খাদ্য অধিদপ্তরের ৮০ বস্তা চাউলসহ দুই কালোবাজারিকে আটক করেছে পুলিশ।

রবিবার (৩১ আগস্ট) সন্ধায় উপজেলার ফুলকোঁচা ইউনিয়নের আব্দুল মান্নানের বসতবাড়ি থেকে এসব চাউল জব্দসহ তাদের আটক করা হয়।

আটককৃতরা হলেন, ওই এলাকার মৃত আফছার আলীর ছেলে মকবুল হোসেন মুকুল (৫৫) ও আফজাল হোসেনের ছেলে মো. সুজন মিয়া।

স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে তারা গোপনে সরকারি চাউল কিনে মজুত করে বিক্রি করে আসছিলেন। পুলিশ অভিযানে দুটি ঘর থেকে ৮০ বস্তা চাউল উদ্ধার করে। জানা গেছে, তারা খাদ্য অধিদপ্তরের সরকারি বস্তা পরিবর্তন করে সাদা বস্তায় ভরে বিভিন্ন জায়গায় বিক্রি করত।

মেলান্দহ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শফিকুল ইসলাম বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ৮০ বস্তা চাউলসহ দুই ব্যক্তিকে আটক করা হয়েছে। জব্দকৃত চাউল থানার হেফাজতে রাখা হয়েছে। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।