Tuesday, 27 October 2026
শিরোনাম
সনদ সমর্পণ না করে অন্য পেশায় যুক্ত আইনজীবীদের বিরুদ্ধে হাইকোর্টে রিট ভারতে ৬১ শতাংশ মুসলিমদের ঈদের ছুটি ১ দিন, বাংলাদেশে হিন্দুদের পূজার ছুটি ৫ দিন মধ্যরাতে ডাকাতের কবলে ইসলামি বক্তা রফিকুল ইসলাম মাদানি সরকার অনুমতি দিলে ক্রসফায়ার করতেও পিছপা হবে না পুলিশ: আইজিপি মৃত্যুদণ্ডপ্রাপ্ত দুই বাংলাদেশির চুম্বনের ভিডিও ইন্টারনেটে ছেড়ে দেওয়ায় ভারতীয় যুবক কারাগারে ‘এই চড় কোটি মানুষের প্রতিবাদের ভাষা’ কুমারখালী স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে অ্যাড. জাকারিয়া মিলন প্রবাসীর স্ত্রীর ভিডিও ছড়ানোর ভয় দেখিয়ে অর্থ আদায়, মাদ্রাসাশিক্ষক গ্রেপ্তার বিয়ের দাবিতে বিচারকের বাড়িতে শিক্ষিকার অনশন! বিধবা নারীর সঙ্গে প্রেম: মামাকে রাস্তা থেকে সরাতে ডেকে নিয়ে খুন করল ভাগিনা!
জেলার খবর

জামালপুরের কাজী নজরুলের ইসলামি গানের তাৎপর্য ও সাহিত্যের আসর

• • পঠিত 6 বার
শেয়ার করুন:
জামালপুরের কাজী নজরুলের ইসলামি গানের তাৎপর্য ও সাহিত্যের আসর

জামালপুরের মেলান্দহে কাজী নজরুলের ইসলামি গানের তাৎপর্য শীর্ষক আলোচনা, সাহিত্যের আসর ২৩ এপ্রিল সন্ধ্যা ৭টায় মেলান্দহ রিপোর্টার্স ইউনিটির অস্থায়ী কার্যালয়ে অনুষ্ঠিত হয়।

 

শিশু কন্ঠশিল্পী লিউনা তাসনিম সাম্য’র কণ্ঠে রমজানের ওই রোজার শেষে এল খুশির ঈদ নজরুলের বিখ্যাত এই গানের মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হয়।

 

সৈকত সাহিত্য সংসদ এর আয়োজন করে। সৈকতের প্রতিষ্ঠাতা পরিচালক-দৈনিক ইত্তেফাকে সাংবাদিক মো. শাহ্ জামাল এতে সভাপতিত্ব করেন।

 

এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন-৭১’র গেরিলা যোদ্ধা-মেলান্দহে প্রথম পতাকা উত্তোলনকারি জাহাঙ্গীর আলম বাবু। বিষয় ভিত্তিক প্রবন্ধ পাঠ করেন-সৈকত সাহিত্য পত্রের সহসম্পাদক-বিটিভির প্রোগ্রাম নির্মাতা ফজলুল করিম, কবি তৌহিদুল ইসলাম অটল।

 

বিশেষ অতিথির বক্তব্য রাখেন-প্রখ্যাত নাট্যকার আসাদুল্লাহ ফারাজী, কবি ও পর্বতারোহী ডা. ধ্রæবজ্যোতি ঘোষ মুকুল বাবু, জামালপুর জজকোর্টের এপিপি এড. আইয়ুব আলী চিশÍী, শহীদ সমর থিয়েটারের সাবেক সভাপতি- ভোরের কাগজের প্রবীন সাংবাদিক রেজাউল করিম লেবু, জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি হাবিবুল্লাহ, শ্রেষ্ঠ শিক্ষক-নজরুল গবেষক আমিনুল ইসলাম খান, স্বরকলার সাধারণ সম্পাদক একেএম জাকিরুল হক মিন্টু, মাসিক বহ্মপুত্র’র সম্পাদক-প্রকাশক কবি মনিরুজ্জামান বাদল প্রমুখ।

অনুষ্ঠানে স্বরচিত কবিতা আবৃত্তি করেন-কবি বিপ্লব সরকার, কবি কামরুন্নাহার শিখা, কবি আব্দুল কাদের, কবি আশরাফুল অর্নব, কবি পারভেজ মোশাররফ, কবি তৌহিদুল ইসলাম, মিজানুর রহমান মজনু, কবি আরিফুল ইসলাম লাবলু, কবি বুলবুল আহমেদ, কবি শহিদুল্লাহ সরদার, কবি নাইম হাসান প্রমুখ।

 

অনুষ্ঠান শেষে ব্রিটিশ নৌবাহিনী (রয়্যাল নেভি)’র লস্টিশিয়ান-একমাত্র বাংলাদেশি মেহেদী হাসান এবং কবি-প্রাবন্ধিক রহিম ইবনে বাহাজকে সংবর্ধনা প্রদান করা হয়। অনুষ্ঠান গ্রন্থনা-উপস্থাপনা করেন-রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক-বাংলাদেশ প্রতিদিনের প্রতিনিধি শেখ ফরিদ।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।