Sunday, 1 November 2026
শিরোনাম
লংমার্চ ঘিরে সন্ধ্যা নামতেই কানায় কানায় পূর্ণ কুষ্টিয়ার আবরার ফাহাদ স্টেডিয়াম কুষ্টিয়ায় ডেঙ্গু সচেতনতা ক্যাম্পেইনে জেলা প্রশাসকের সন্তোষ প্রকাশ হাদি হত্যার বিচার না হলে ১৮ ডিসেম্বরের পর কঠোর আন্দোলনের হুঁশিয়ারি মালয়েশিয়াগামী কর্মীদের স্বাস্থ্য পরীক্ষার ফি নির্ধারণ করল সরকার এইচএসসির ফলাফলে শাস্তির আওতায় আসছেন পরীক্ষকরা সরকারি বাসা থেকে ৩১ অক্টোবরের মধ্যে ভাড়াটিয়া সরানোর কড়া নির্দেশ কুষ্টিয়ায় সম্মিলিত সামাজিক জোটের উদ্যোগে সপ্তাহব্যাপী ডেঙ্গু সচেতনতায় ক্যাম্পেইন চলন্ত সিএনজিতে হঠাৎ আগুন, নেভাতে গিয়ে মিলল ২৫ বোতল ভারতীয় মদ কলেজের মালামাল চুরির অভিযোগে কলেজ ছাত্রদল সভাপতিকে বহিষ্কার দাবি না মানলে সরকারকে চরম মূল্য দিতে হবে: জামায়াত আমির
জেলার খবর

ছোট ভাইয়ের পরিবর্তে বড় ভাই বর!

• • পঠিত 11 বার
শেয়ার করুন:
ছোট ভাইয়ের পরিবর্তে বড় ভাই বর!

ছোট ভাইয়ের সাথে বিয়ে ঠিক হলেও বর পালিয়ে যাওয়ায় তার পরিবর্তে বড় ভাই নিজেই বর সেজে বিয়ে করতে এসে কনে পক্ষকে ক্ষতিপূরণ বাবদ এক লাখ টাকা জরিমানা দিয়েছে। গত বুধবার দিবাগত রাতে বগুড়ার শেরপুর উপজেলার গাড়িদহ ইউনিয়নের জুয়ানপুর গ্রামে এ ঘটনা ঘটে।

 

জানা যায়, বিয়ের সকল আয়োজন সম্পন্ন করে কনের বাড়িতে আমন্ত্রিত অতিথিদের ধুমধামে খাওয়ার পর্ব শেষ হলে বিয়ের জন্য প্রস্তুতি নিচ্ছিল দু’পক্ষই। এরমধ্যেই ঘটে বিপত্তি ও অবাক করা কান্ড। বরবেশে ছোট ভাইয়ের জায়গায় বড় ভাই! শুরু হয় হৈচৈ। তখন সবাই জানতে পারেন বর বাড়ি থেকে পালিয়ে যাওয়ায় বড় ভাই নিজেই বর সেজে বিয়ে করতে এসেছেন। পরে কনে পক্ষ রাজি না হলে এক লাখ টাকা খরচ বাবদ ক্ষতি পূরণ দিয়ে ফিরে যায় বর পক্ষ।

 

স্থানীয় বাসিন্দা হাসান আলী জানান, পারিবারিকভাবে খানপুর ইউনিয়নের গোপালপুর গ্রামের আরমান আলীর ছেলে মীর শহিদের সঙ্গে বিয়ে ঠিক হয়। সেই অনুসারে ছেলে পক্ষ বিয়ে করতে আসেন। মেয়েটি গরিব হওয়ায় আমরা এলাকাবাসী নিজেরা টাকা দিয়ে বিয়ের আয়োজন করি। বর শহীদ না এসে তার বড় ভাই আব্দুল মোমিন বর সেজে এলে বিপত্তি দেখা দেয়। পরে রাত ৯টার দিকে দুই পক্ষ বসে বিয়ের খরচ হওয়া এক লাখ টাকা দিয়ে তারা চলে যায়।

 

বর সেজে আসা আব্দুল মোমিন জানান, বিয়ের জন্য ছোট ভাই শহীদ সবকিছু কিনে প্রস্তুতি নিয়েছিল। কিন্তু গত মঙ্গলবার রাত থেকে তাকে আর পাওয়া যাচ্ছে না। তাই দুই পক্ষের সম্মানের কথা চিন্তা করে আমি নিজেই বিয়ে করতে এসেছিলাম। যদি তাদের সম্মতি থাকত তাহলে বিয়ে করতাম।

মেয়ের মা জানান, আমরা যে ছেলের সঙ্গে বিয়ে ঠিক করেছিলাম সে আসেনি। বড় ভাই বর সেজে আসায় আমরা মেয়েকে বিয়ে দেইনি।

 

এ বিষয়ে শেরপুর থানা অফিসার ইনচার্জ শফিকুল ইসলাম বলেন, ঘটনা জানার পর পুলিশ পাঠানো হয়েছিল। দুই পক্ষ বসে নিজেদের মাঝে সমস্যার সমাধান করে নেয়ায় কেউ কোন অভিযোগ দেয়নি।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।