Saturday, 31 October 2026
শিরোনাম
লংমার্চ ঘিরে সন্ধ্যা নামতেই কানায় কানায় পূর্ণ কুষ্টিয়ার আবরার ফাহাদ স্টেডিয়াম কুষ্টিয়ায় ডেঙ্গু সচেতনতা ক্যাম্পেইনে জেলা প্রশাসকের সন্তোষ প্রকাশ হাদি হত্যার বিচার না হলে ১৮ ডিসেম্বরের পর কঠোর আন্দোলনের হুঁশিয়ারি মালয়েশিয়াগামী কর্মীদের স্বাস্থ্য পরীক্ষার ফি নির্ধারণ করল সরকার এইচএসসির ফলাফলে শাস্তির আওতায় আসছেন পরীক্ষকরা সরকারি বাসা থেকে ৩১ অক্টোবরের মধ্যে ভাড়াটিয়া সরানোর কড়া নির্দেশ কুষ্টিয়ায় সম্মিলিত সামাজিক জোটের উদ্যোগে সপ্তাহব্যাপী ডেঙ্গু সচেতনতায় ক্যাম্পেইন চলন্ত সিএনজিতে হঠাৎ আগুন, নেভাতে গিয়ে মিলল ২৫ বোতল ভারতীয় মদ কলেজের মালামাল চুরির অভিযোগে কলেজ ছাত্রদল সভাপতিকে বহিষ্কার দাবি না মানলে সরকারকে চরম মূল্য দিতে হবে: জামায়াত আমির
জেলার খবর

ছেলে-মেয়ের ঝগড়া বন্ধ করতে গিয়ে মারধরে বাবার মৃত্যু

• • পঠিত 12 বার
শেয়ার করুন:
ছেলে-মেয়ের ঝগড়া বন্ধ করতে গিয়ে মারধরে বাবার মৃত্যু

মেয়ের সঙ্গে ছেলে ও ছেলের বউয়ের ঝগড়া বন্ধ করতে গিয়ে মারধরের শিকার হয়ে মারা গিয়েছেন বাবা আলী আকবর (৬৫)। এবার ছেলে ইউসুফ আলী (৩৬) ও পুত্রবধূ মরিয়ম বেগম শিউলীর (২৮) বিরুদ্ধে স্বামীকে হত্যার অভিযোগ তুলে মামলা করার প্রস্তুতি নিচ্ছেন নিহতের স্ত্রী রোকেয়া বেগম।

 

সোমবার (১৩ জানুয়ারি) বিকালে চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলার হাটিলা পূর্ব ইউনিয়নের বলিয়া গ্রামের ইসমাঈল বেপারী বাড়িতে এ ঘটনা ঘটে। জানা গেছে, আলী আকবরের দুই ছেলে ও চার মেয়ে।

 

এর মধ্যে দুই মেয়ে বাবার বাড়িতে বসবাস করছেন। ওই দিন বিকালে শিম গাছ লাগানো নিয়ে বোন তাছলিমা ও আকলিমার সঙ্গে ভাই ইউসুফ ও ভাবী শিউলীর ঝগড়া হয়। এক পর্যায়ের তাদের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে। এ সময় তাদের বাবা আলী আকবর ও মা রোকেয়া বেগম ঘর থেকে বের হয়ে ঝগড়া নিবারণের চেষ্টা করেন।

ঝগড়ার এক পর্যায়ে ছেলে ইউসুফ ও ছেলের স্ত্রী শিউলীর মারধরের শিকার হন বাবা আলী আকবর। এ সময় তিনি মাটিয়ে লুটিয়ে পড়ে তাৎক্ষণিক মৃত্যুবরণ করেন। এরপরই হাজীগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে নিহতের মরদেহ পুলিশি হেফাজতে নেয়।

এ বিষয়ে ইউসুফ আলী অভিযোগ অস্বীকার করে বলেন, বাবা অসুস্থ।

 

তিনি স্টোক করে মারা গেছেন। আমার সঙ্গে বোনের ঝগড়া-বিবাদ ও হাতাহাতি হয়েছে। বাবার সঙ্গে কোনো ঘটনা ঘটেনি।

হাজীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মহিউদ্দিন ফারুক বলেন, অভিযোগ পেয়ে নিহতের মরদেহ উদ্ধার করে পুলিশি হেফাজতে নেওয়া হয়েছে। নিহতের পরিবারের অভিযোগের ভিত্তিতে মামলা দেওয়া হবে। এরপর আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।