Tuesday, 27 October 2026
শিরোনাম
সনদ সমর্পণ না করে অন্য পেশায় যুক্ত আইনজীবীদের বিরুদ্ধে হাইকোর্টে রিট ভারতে ৬১ শতাংশ মুসলিমদের ঈদের ছুটি ১ দিন, বাংলাদেশে হিন্দুদের পূজার ছুটি ৫ দিন মধ্যরাতে ডাকাতের কবলে ইসলামি বক্তা রফিকুল ইসলাম মাদানি সরকার অনুমতি দিলে ক্রসফায়ার করতেও পিছপা হবে না পুলিশ: আইজিপি মৃত্যুদণ্ডপ্রাপ্ত দুই বাংলাদেশির চুম্বনের ভিডিও ইন্টারনেটে ছেড়ে দেওয়ায় ভারতীয় যুবক কারাগারে ‘এই চড় কোটি মানুষের প্রতিবাদের ভাষা’ কুমারখালী স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে অ্যাড. জাকারিয়া মিলন প্রবাসীর স্ত্রীর ভিডিও ছড়ানোর ভয় দেখিয়ে অর্থ আদায়, মাদ্রাসাশিক্ষক গ্রেপ্তার বিয়ের দাবিতে বিচারকের বাড়িতে শিক্ষিকার অনশন! বিধবা নারীর সঙ্গে প্রেম: মামাকে রাস্তা থেকে সরাতে ডেকে নিয়ে খুন করল ভাগিনা!
জেলার খবর

ছেলের বিরুদ্ধে প্রতারনা করে জমি লিখে নেওয়ার অভিযোগ নিয়ে থানায় মা

• • পঠিত 9 বার
শেয়ার করুন:
ছেলের বিরুদ্ধে প্রতারনা করে জমি লিখে নেওয়ার অভিযোগ নিয়ে থানায় মা

জামালপুরের মেলান্দহ থানায় ছেলের বিরুদ্ধে ভরনপোষণ না দেওয়া ও প্রতারনা করে জমি লিখে নেওয়ার লিখিত অভিযোগ দিয়েছেন এক মা।

 

মঙ্গলবার (২৫ এপ্রিল) দুপুরে মেলান্দহ থানায় হাজির হয়ে এ লিখিত অভিযোগ দেন।

 

ভুক্তভোগী মা মেলান্দহ থানাধীন পচাবহলা দরবারশাহী এলাকার মৃত আব্দুল আজিজের স্ত্রী কোকিলা বেগম (৬০) অভিযুক্ত ছেলে ওই এলাকার মৃত আব্দুল আজিজের ছেলে ইউনুছ আলী (২৫)

 

ভুক্তভোগী মা কোকিলা বেগম জানান, কয়েক মাস আগে তার চোখের সমস্যার সুযোগ নিয়ে তার ছোট ছেলে ভুলভাল বুঝিয়ে প্রতারনা করে জমির দলিলে টিপসই নিয়ে তার অংশের জমি লিখে নেয়। এর কিছুদিন পর জমি লিখে নেওয়ার বিষয়টি অপর দুই ছেলে জানতে পারলে তাকে ভরনপোষণ খোজ নেওয়া বাদ দিয়ে দেয়।।

 

এদিকে জমি লিখে নেওয়া ছেলেটিও এখন তার ভরনপোষণ খোঁজ-খবর নিচ্ছেনা।

এ নিয়ে গত (২০ এপ্রিল) বৃহস্পতিবার সকাল ১০-টা দিকে প্রতারনা করে লিখে নেওয়া জমি ফেরত ও ভরনপোষণের কথা বলতে গেলে অভিযুক্ত ছেলে তাকে অকথ্য ভাষায় গালাগালি করে। এ সময় স্থানীয়রা গালমন্দ করতে বারন করলে অভিযুক্ত আরো ক্ষিপ্ত হয়ে আক্রমনের চেষ্টা করে। এমতাবস্থায় তিনি নিরাপত্তা হীনতায় ভোগছেন বলেও জানান।

 

এ বিষয়ে অভিযুক্ত ছেলে ইউনুসের বক্তব্য নিতে তার বাড়িতে গেলে তাকে পাওয়া যায়নি মেলান্দহ থানার ভারপ্রাপ্ত অফিসার ইনচার্জ (ওসি) দেলোয়ার হোসেন জানান, এ বিষয়ে একটি অভিযোগ পেয়েছি তদন্ত সাপেক্ষে আইনানুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।