Sunday, 1 November 2026
শিরোনাম
লংমার্চ ঘিরে সন্ধ্যা নামতেই কানায় কানায় পূর্ণ কুষ্টিয়ার আবরার ফাহাদ স্টেডিয়াম কুষ্টিয়ায় ডেঙ্গু সচেতনতা ক্যাম্পেইনে জেলা প্রশাসকের সন্তোষ প্রকাশ হাদি হত্যার বিচার না হলে ১৮ ডিসেম্বরের পর কঠোর আন্দোলনের হুঁশিয়ারি মালয়েশিয়াগামী কর্মীদের স্বাস্থ্য পরীক্ষার ফি নির্ধারণ করল সরকার এইচএসসির ফলাফলে শাস্তির আওতায় আসছেন পরীক্ষকরা সরকারি বাসা থেকে ৩১ অক্টোবরের মধ্যে ভাড়াটিয়া সরানোর কড়া নির্দেশ কুষ্টিয়ায় সম্মিলিত সামাজিক জোটের উদ্যোগে সপ্তাহব্যাপী ডেঙ্গু সচেতনতায় ক্যাম্পেইন চলন্ত সিএনজিতে হঠাৎ আগুন, নেভাতে গিয়ে মিলল ২৫ বোতল ভারতীয় মদ কলেজের মালামাল চুরির অভিযোগে কলেজ ছাত্রদল সভাপতিকে বহিষ্কার দাবি না মানলে সরকারকে চরম মূল্য দিতে হবে: জামায়াত আমির
জেলার খবর

ছিনতাই মামলায় সোনারগাঁ ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদক গ্রেপ্তার

• • পঠিত 8 বার
শেয়ার করুন:
ছিনতাই মামলায় সোনারগাঁ ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদক গ্রেপ্তার

ছিনতাইয়ের মামলায় নারায়ণগঞ্জের সোনারগাঁ পৌর ছাত্রলীগের সভাপতি মাহবুবুর রহমান রবিন ও সাধারণ সম্পাদক শাহরিয়ার হাসান খান সাজুকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোনারগাঁয়ের রয়েল রিসোর্টের সামনে থেকে গত রোববার রাতে তাঁদের আটক করা হয়। সোমবার দুপুরে দুজনকেই আদালতে পাঠিয়েছে পুলিশ।

এর আগে, রোববার কুমিল্লার কোতোয়ালী থানার বাসিন্দা মোবাইল ব্যবসায়ী সুমন মিয়া বাদি হয়ে সোনারগাঁ থানায় একটি মামলা দায়ের করেন।

 

মামলা সূত্রে জানা যায়, গত ১৩ সেপ্টেম্বর রাতে আইনশৃঙ্খলা বাহিনীর পরিচয়ে ঢাকা- চট্টগ্রাম মহাসড়কের মোগরাপাড়া চৌরাস্তা এলাকায় বাদী সুমনের প্রাইভেটকার গতিরোধ করে অভিযুক্তরা।

 

পরে তাঁকে মারধর করে প্রাইভেটকারে থাকা ২৮৩টি মোবাইল ছিনতাই করে নিয়ে যায়। স্থানীয়দের কাছে তাঁদের পরিচয় জেনে ১১ দিন যাবত মোবাইলগুলো ফেরত দিতে তাঁদের কাছে অনুরোধ করেন ওই ব্যবসায়ী। মোবাইলগুলো ফেরত না পেয়ে পরে থানায় মামলা করেন তিনি।

 

সোনারগাঁ থানার এস আই পংকজ কান্তি সরকার জানান, এ ঘটনায় চারজনের নামে মামলা হওয়ার কয়েক ঘণ্টার মধ্যে রবিন ও সাজুকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের দশদিনের রিমান্ড চেয়ে আদালতে পাঠানো হয়েছে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।