Sunday, 1 November 2026
শিরোনাম
লংমার্চ ঘিরে সন্ধ্যা নামতেই কানায় কানায় পূর্ণ কুষ্টিয়ার আবরার ফাহাদ স্টেডিয়াম কুষ্টিয়ায় ডেঙ্গু সচেতনতা ক্যাম্পেইনে জেলা প্রশাসকের সন্তোষ প্রকাশ হাদি হত্যার বিচার না হলে ১৮ ডিসেম্বরের পর কঠোর আন্দোলনের হুঁশিয়ারি মালয়েশিয়াগামী কর্মীদের স্বাস্থ্য পরীক্ষার ফি নির্ধারণ করল সরকার এইচএসসির ফলাফলে শাস্তির আওতায় আসছেন পরীক্ষকরা সরকারি বাসা থেকে ৩১ অক্টোবরের মধ্যে ভাড়াটিয়া সরানোর কড়া নির্দেশ কুষ্টিয়ায় সম্মিলিত সামাজিক জোটের উদ্যোগে সপ্তাহব্যাপী ডেঙ্গু সচেতনতায় ক্যাম্পেইন চলন্ত সিএনজিতে হঠাৎ আগুন, নেভাতে গিয়ে মিলল ২৫ বোতল ভারতীয় মদ কলেজের মালামাল চুরির অভিযোগে কলেজ ছাত্রদল সভাপতিকে বহিষ্কার দাবি না মানলে সরকারকে চরম মূল্য দিতে হবে: জামায়াত আমির
জেলার খবর

ছাত্রলীগ নেতার স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

• • পঠিত 8 বার
শেয়ার করুন:
ছাত্রলীগ নেতার স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

মাদারীপুরের কালকিনিতে তনিমা চৌধুরী চৈতি (২২) নামে এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (১৯ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার দক্ষিণ রাজদীর স্বামীর বাড়ি থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত তনিমা চৌধুরী চৈতি কালকিনি উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মো. শাহিন ফকিরের স্ত্রী ও ডাসার উপজেলার পূর্ব মাইজপাড়ার কাজী বাঁকাই এলাকার সেলিম চৌধুরীর মেয়ে।

স্থানীয় সূত্রে জানা গেছে, তুচ্ছ ঘটনা নিয়ে শাহিনের সঙ্গে তার স্ত্রীর কথা কাটাকাটি হয়। পরে শাহিন তার মতো করে চলে যায়। এদিকে তার স্ত্রী ঘরে ঢুকে পড়ে। দীর্ঘক্ষণ পরেও ঘর থেকে বের না হওয়ায় পরিবারের সদস্যরা দরজা ভেঙে তাকে গলায় ফাঁস লাগানো অবস্থায় দেখতে পেয়ে চিৎকার দেন। পরে স্থানীয় লোকজন ও পুলিশের সহযোগিতায় তার মরদেহ উদ্ধার করা হয়।

স্থানীয় বাসিন্দা লোকমান বলেন, মেয়েটি কী কারণে আত্মহত্যা করেছে আমরা জানি না। মাঝে মাঝে শুনি তাদের ভেতরে কথা কাটাকাটি হয়। এটা মনে হয় পারিবারিক কলহের কারণে ঘটেছে।

নিহত চৈতির বাবা সেলিম চৌধুরী বলেন, আমার মেয়েকে তারা শুধু শুধু মারধর করতো। মনে হয় তাদের অত্যাচারের কারণে আমার মেয়ে মারা গেছে। আমি সরকার ও প্রশাসনের কাছে দাবি জানাই, সঠিক তদন্তের মাধ্যমে দোষীদের আইনের আওতায় আনা হোক।

এ বিষয়ে কালকিনি উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মো. শাহিন ফকিরের মুঠোফোনে একাধিকবার ফোন করলে তিনি রিসিভ করেননি।

কালকিনি থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাজমুল ইসলাম জানান, নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মাদারীপুর জেলা হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট না পাওয়া পর্যন্ত বলা যাচ্ছে না এটি হত্যা না আত্মহত্যা।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।