Sunday, 1 November 2026
শিরোনাম
লংমার্চ ঘিরে সন্ধ্যা নামতেই কানায় কানায় পূর্ণ কুষ্টিয়ার আবরার ফাহাদ স্টেডিয়াম কুষ্টিয়ায় ডেঙ্গু সচেতনতা ক্যাম্পেইনে জেলা প্রশাসকের সন্তোষ প্রকাশ হাদি হত্যার বিচার না হলে ১৮ ডিসেম্বরের পর কঠোর আন্দোলনের হুঁশিয়ারি মালয়েশিয়াগামী কর্মীদের স্বাস্থ্য পরীক্ষার ফি নির্ধারণ করল সরকার এইচএসসির ফলাফলে শাস্তির আওতায় আসছেন পরীক্ষকরা সরকারি বাসা থেকে ৩১ অক্টোবরের মধ্যে ভাড়াটিয়া সরানোর কড়া নির্দেশ কুষ্টিয়ায় সম্মিলিত সামাজিক জোটের উদ্যোগে সপ্তাহব্যাপী ডেঙ্গু সচেতনতায় ক্যাম্পেইন চলন্ত সিএনজিতে হঠাৎ আগুন, নেভাতে গিয়ে মিলল ২৫ বোতল ভারতীয় মদ কলেজের মালামাল চুরির অভিযোগে কলেজ ছাত্রদল সভাপতিকে বহিষ্কার দাবি না মানলে সরকারকে চরম মূল্য দিতে হবে: জামায়াত আমির
জেলার খবর

চুরির অপবাদে যুবককে খুঁটিতে বেঁধে নির্যাতন, নাকে খতের ভিডিও ভাইরাল

• • পঠিত 13 বার
শেয়ার করুন:
চুরির অপবাদে যুবককে খুঁটিতে বেঁধে নির্যাতন, নাকে খতের ভিডিও ভাইরাল

লক্ষ্মীপুরের চুরির অপবাদ দিয়ে রহমত উল্লাহ নামে এক যুবককে নাকে খত দেয়ার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে।

 

সোমবার (২৩ ডিসেম্বর) ফেসবুকে ভিডিওটি ছড়িয়ে পড়ে। এর আগে, রোববার (২২ ডিসেম্বর) দুপুরে সদর উপজেলার উত্তর হামছাদী ইউনিয়নে কাজীর দিঘীরপাড় বাজারে চুরির অপবাদ দিয়ে নির্যাতন করে বাজারের কয়েকজন ব্যবসায়ী। 

 

ভুক্তভোগী রহমত উল্লাহ লক্ষ্মীপুর পৌরসভার ১৪ নম্বর ওয়ার্ডের পশ্চিম লক্ষ্মীপুর এলাকার চৌকিদার বাড়ির আহমদ উল্লাহর ছেলে বলে জানা গেছে। তবে এ ঘটনায় তার সঙ্গে কথা বলা সম্ভব হয়নি। 

 

ভাইরাল ভিডিওটিতে দেখা যায়, রহমত উল্লাহকে পেছন দিক থেকে একটি খুঁটিতে বেঁধে রাখা হয়। এ সময় বাজারের ব্যবসায়ী নিজামসহ কয়েকজনের হাতে লাঠি দেখা যায়। একপর্যায়ে সুমন নামে একজন এসে রহমতকে নাকে খত দিয়ে মসজিদ পর্যন্ত যেতে বলে। খত দিয়ে মসজিদ পর্যন্ত গেলেই তাকে ছেড়ে দেয়া হবে। নাকে খত দেয়া শেষ হতেই পেছন থেকে তাকে লাঠি দিয়ে আঘাত করতে দেখা যায়। 

 

ঘটনার প্রত্যক্ষদর্শী ও কাজিরদিঘীর পাড় বাজারের ব্যবসায়ী নিজাম উদ্দিন বলেন, ওদুদ নামে বাজারের একজন মুদি দোকানদারের ক্যাশ (টাকার বাক্স) থেকে টাকা চুরির চেষ্টা করে। এ সময় তাকে আটক করা হয়। পরবর্তীতে ব্যবসায়ী ও স্থানীয়রা তাকে বেদম মারধর করে। পরবর্তীতে আমি অভিযুক্তকে উদ্ধার করে ছেড়ে দিয়েছি।

 

এ বিষয়ে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মোন্নাফ বলেন, ভিডিওটি এখনও নজরে আসেনি। খোঁজ খবর নিয়ে ব্যবস্থা নেয়া হবে বলেও জানান তিনি।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।