Sunday, 1 November 2026
শিরোনাম
লংমার্চ ঘিরে সন্ধ্যা নামতেই কানায় কানায় পূর্ণ কুষ্টিয়ার আবরার ফাহাদ স্টেডিয়াম কুষ্টিয়ায় ডেঙ্গু সচেতনতা ক্যাম্পেইনে জেলা প্রশাসকের সন্তোষ প্রকাশ হাদি হত্যার বিচার না হলে ১৮ ডিসেম্বরের পর কঠোর আন্দোলনের হুঁশিয়ারি মালয়েশিয়াগামী কর্মীদের স্বাস্থ্য পরীক্ষার ফি নির্ধারণ করল সরকার এইচএসসির ফলাফলে শাস্তির আওতায় আসছেন পরীক্ষকরা সরকারি বাসা থেকে ৩১ অক্টোবরের মধ্যে ভাড়াটিয়া সরানোর কড়া নির্দেশ কুষ্টিয়ায় সম্মিলিত সামাজিক জোটের উদ্যোগে সপ্তাহব্যাপী ডেঙ্গু সচেতনতায় ক্যাম্পেইন চলন্ত সিএনজিতে হঠাৎ আগুন, নেভাতে গিয়ে মিলল ২৫ বোতল ভারতীয় মদ কলেজের মালামাল চুরির অভিযোগে কলেজ ছাত্রদল সভাপতিকে বহিষ্কার দাবি না মানলে সরকারকে চরম মূল্য দিতে হবে: জামায়াত আমির
জেলার খবর

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে বাসের ধাক্কায় নারী নিহত

• • পঠিত 8 বার
শেয়ার করুন:
চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে বাসের ধাক্কায় নারী নিহত

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চকরিয়ায় দৌড়ে রাস্তা পার হতে গিয়ে যাত্রীবাহী বাসের ধাক্কায় মাবিয়া খাতুন (৭৫) নামে বৃদ্ধ এক পথচারী নারী নিহত হয়েছে। সোমবার সন্ধ্যা সাড়ে ৫টার দিকে মহাসড়কের ইসলামনগর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

মাবিয়া উপজেলার কৈয়ারবিল ইউনিয়নের ১নম্বর ওয়ার্ড খিলছাদক গ্রামের রহমত আলীর স্ত্রী।

 

প্রত্যক্ষদর্শী লোকজন জানায়, বিকালে ইসলামনগর এলাকায় দৌড়ে মহাসড়ক পার হতে গিয়ে কক্সবাজারগামী যাত্রীবাহী বাসের ধাক্কায় সড়কের পশে পড়ে গুরুতর আহত হয় মাবিয়া।

 

এসময় স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। অবস্থা গুরুতর হওয়ায় কর্তব্যরত চিকিৎসক তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন। চমেক হাসপাতালে নেয়ার পর মাবিয়া মারা যায়।

চিরিঙ্গা হাইওয়ে থানার ইনচার্জ খোকন কান্তি রুদ্র বলেন, দৌড়ে রাস্তা পার হতে দিয়ে বাসের ধাক্কায় আহত নারী চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে মারা যায়। ঘাতক বাসটি জব্দ করা হয়েছে। চালক ও হেলপার পালিয়ে যায়। এ বিষয়ে আইনি পদক্ষেপ নেয়া হবে বলেও তিনি জানান।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।