Sunday, 1 November 2026
শিরোনাম
লংমার্চ ঘিরে সন্ধ্যা নামতেই কানায় কানায় পূর্ণ কুষ্টিয়ার আবরার ফাহাদ স্টেডিয়াম কুষ্টিয়ায় ডেঙ্গু সচেতনতা ক্যাম্পেইনে জেলা প্রশাসকের সন্তোষ প্রকাশ হাদি হত্যার বিচার না হলে ১৮ ডিসেম্বরের পর কঠোর আন্দোলনের হুঁশিয়ারি মালয়েশিয়াগামী কর্মীদের স্বাস্থ্য পরীক্ষার ফি নির্ধারণ করল সরকার এইচএসসির ফলাফলে শাস্তির আওতায় আসছেন পরীক্ষকরা সরকারি বাসা থেকে ৩১ অক্টোবরের মধ্যে ভাড়াটিয়া সরানোর কড়া নির্দেশ কুষ্টিয়ায় সম্মিলিত সামাজিক জোটের উদ্যোগে সপ্তাহব্যাপী ডেঙ্গু সচেতনতায় ক্যাম্পেইন চলন্ত সিএনজিতে হঠাৎ আগুন, নেভাতে গিয়ে মিলল ২৫ বোতল ভারতীয় মদ কলেজের মালামাল চুরির অভিযোগে কলেজ ছাত্রদল সভাপতিকে বহিষ্কার দাবি না মানলে সরকারকে চরম মূল্য দিতে হবে: জামায়াত আমির
জেলার খবর

চট্টগ্রামে শিশুর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার, যুবক আটক

• • পঠিত 8 বার
শেয়ার করুন:
চট্টগ্রামে শিশুর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার, যুবক আটক

চট্টগ্রাম নগরের চান্দগাঁও থানা এলাকার একটি ভাড়া বাসা থেকে তানহা আক্তার মারিয়া (৭) নামে এক শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে। রোববার (১৭ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৮টার দিকে থানার সানোয়ারা আবাসিক সংলগ্ন চান্দার বাপের বাড়ি দিদার কলোনি থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

 

পুলিশ এবং স্থানীয়দের ধারণা শিশুটিকে ধর্ষণের পর শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে। এ ঘটনায় অভিযুক্ত রাকিবুল ইসলাম মুন্না (২৪) নামে একজনকে আটক করেছে পুলিশ। রাকিব কক্সবাজার সদর উপজেলার কক্সশাহীর টিকা পল্লী এলাকার মৃত ইউসুফের ছেলে।

 

পুলিশ জানায়, ভুক্তভোগী শিশুর মা পোশাক কারখানায় এবং বাবা রিকশা চালিয়ে জীবিকা নির্বাহ করেন। প্রতিদিনের মতো তারা আজকেও শিশুকে একা বাসায় রেখে কাজে বের হন। অভিযুক্ত রাকিব ওই শিশুকে একা পেয়ে বাসায় প্রবেশ করে। এরপর হাত-পা বাঁধা অবস্থায় শিশুটির মরদেহ উদ্ধার করা হয়।

 

চান্দগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খাইরুল ইসলাম জানান, ধারণা করা হচ্ছে ওই শিশুকে ধর্ষণ অথবা ধর্ষণের চেষ্টা করা হয়েছিল। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। এ ঘটনায় অভিযুক্ত যুবকে আটক করা হয়েছে এবং তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।