Sunday, 1 November 2026
শিরোনাম
লংমার্চ ঘিরে সন্ধ্যা নামতেই কানায় কানায় পূর্ণ কুষ্টিয়ার আবরার ফাহাদ স্টেডিয়াম কুষ্টিয়ায় ডেঙ্গু সচেতনতা ক্যাম্পেইনে জেলা প্রশাসকের সন্তোষ প্রকাশ হাদি হত্যার বিচার না হলে ১৮ ডিসেম্বরের পর কঠোর আন্দোলনের হুঁশিয়ারি মালয়েশিয়াগামী কর্মীদের স্বাস্থ্য পরীক্ষার ফি নির্ধারণ করল সরকার এইচএসসির ফলাফলে শাস্তির আওতায় আসছেন পরীক্ষকরা সরকারি বাসা থেকে ৩১ অক্টোবরের মধ্যে ভাড়াটিয়া সরানোর কড়া নির্দেশ কুষ্টিয়ায় সম্মিলিত সামাজিক জোটের উদ্যোগে সপ্তাহব্যাপী ডেঙ্গু সচেতনতায় ক্যাম্পেইন চলন্ত সিএনজিতে হঠাৎ আগুন, নেভাতে গিয়ে মিলল ২৫ বোতল ভারতীয় মদ কলেজের মালামাল চুরির অভিযোগে কলেজ ছাত্রদল সভাপতিকে বহিষ্কার দাবি না মানলে সরকারকে চরম মূল্য দিতে হবে: জামায়াত আমির
জেলার খবর

চট্টগ্রামে লাগেজে মিলল খণ্ডিত মরদেহ

• • পঠিত 10 বার
শেয়ার করুন:
চট্টগ্রামে লাগেজে মিলল খণ্ডিত মরদেহ

চট্টগ্রাম নগরের পতেঙ্গা থানা এলাকায় একটি লাগেজে মানুষের শরীরের ৮টি খণ্ড পাওয়া গেছে। বৃহস্পতিবার (২১ সেপ্টেম্বর) দিবাগত রাতে ১২ নম্বর ঘাট এলাকায় লাগেজটি পাওয়া যায়।

লাগেজে থাকা খণ্ডিত অংশগুলো কোনো পুরুষের বলে ধারণা করা হচ্ছে। তবে খুন হওয়া ব্যক্তির মাথাসহ অন্যান্য অংশ না পাওয়ায় পরিচয় শনাক্ত করতে পারেনি পুলিশ।

পুলিশ জানায়, বৃহস্পতিবার রাতে ঝোপের মধ্যে একটি লাগেজ দেখতে পেয়ে স্থানীয়রা থানায় খবর দেন। পরে লাগেজটি খুলে মানুষের শরীরের ৮টি খণ্ড পাওয়া যায়। এসব খণ্ডের প্রত্যেকটি টেপ দিয়ে মোড়ানো ছিল।

নগর পুলিশের বন্দর জোনের উপ-কমিশনার (ডিসি) শাকিলা সোলতানা বলেন, মাথা ও শরীরের কিছু অংশ না থাকায় খুন হওয়া ব্যক্তির পরিচয় শনাক্ত করা যায়নি। তবে তার ফিঙ্গারপ্রিন্ট নেওয়া হয়েছে।

তিনি বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, কেউ ভুক্তভোগীকে খুন করে লাগেজে ভরে ফেলে দিয়েছেন। এ ঘটনায় মামলাসহ আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।