Monday, 26 October 2026
শিরোনাম
ভারতে ৬১ শতাংশ মুসলিমদের ঈদের ছুটি ১ দিন, বাংলাদেশে হিন্দুদের পূজার ছুটি ৫ দিন মধ্যরাতে ডাকাতের কবলে ইসলামি বক্তা রফিকুল ইসলাম মাদানি সরকার অনুমতি দিলে ক্রসফায়ার করতেও পিছপা হবে না পুলিশ: আইজিপি মৃত্যুদণ্ডপ্রাপ্ত দুই বাংলাদেশির চুম্বনের ভিডিও ইন্টারনেটে ছেড়ে দেওয়ায় ভারতীয় যুবক কারাগারে ‘এই চড় কোটি মানুষের প্রতিবাদের ভাষা’ কুমারখালী স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে অ্যাড. জাকারিয়া মিলন প্রবাসীর স্ত্রীর ভিডিও ছড়ানোর ভয় দেখিয়ে অর্থ আদায়, মাদ্রাসাশিক্ষক গ্রেপ্তার বিয়ের দাবিতে বিচারকের বাড়িতে শিক্ষিকার অনশন! বিধবা নারীর সঙ্গে প্রেম: মামাকে রাস্তা থেকে সরাতে ডেকে নিয়ে খুন করল ভাগিনা! সেনাবাহিনীর পোশাকে প্রবাসীর বাড়িতে ডাকাতি, স্বর্ণ-টাকা লুট
জেলার খবর

চট্টগ্রামে ভূমিধসের ঘটনায় উদ্ধার কাজে সেনাবাহিনী

• • পঠিত 9 বার
শেয়ার করুন:
চট্টগ্রামে ভূমিধসের ঘটনায় উদ্ধার কাজে সেনাবাহিনী

চট্টগ্রামের ভূমিধসের ঘটনায় উদ্ধার কার্যক্রম পরিচালনা করছে সেনাবাহিনী। শনিবার (৮ এপ্রিল) আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

 

আইএসপিআর জানায়, শুক্রবার (৭ এপ্রিল) বিকেলে চট্টগ্রামের ফয়েজ লেক আকবরশাহ মাজার এলাকার নিকটবর্তী বেলতলিঘোনায় ভূমিধসের ঘটনায় সেনাবাহিনী প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদের নির্দেশে অসামরিক প্রশাসনকে সহায়তার লক্ষ্যে রাত সাড়ে ৮টায় সেনাবাহিনীর একটি সার্চ অ্যান্ড রেসকিউ এবং একটি মেডিকেল দল মোতায়েন করা হয়। এছাড়াও ভূমিধস এলাকার ট্রাফিক নিয়ন্ত্রণে বাংলাদেশ সেনাবাহিনীর মিলিটারি পুলিশের (এমপি) সদস্যদের মোতায়েন করা হয়।

 

পর্যাপ্ত আলোর অভাব ও নতুন কোনো নিখোঁজ ব্যক্তির সম্ভাব্যতা না থাকায় গতকাল (শুক্রবার) রাতে উদ্ধার তৎপরতা স্থগিত রাখা হয়। ভূমিধস এলাকার পরিস্থিতি বিবেচনায় রেখে প্রয়োজনে সেনা সদস্যগণ পুনরায় তাদের উদ্ধার কার্যক্রম পরিচালনা করবে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।