Sunday, 1 November 2026
শিরোনাম
লংমার্চ ঘিরে সন্ধ্যা নামতেই কানায় কানায় পূর্ণ কুষ্টিয়ার আবরার ফাহাদ স্টেডিয়াম কুষ্টিয়ায় ডেঙ্গু সচেতনতা ক্যাম্পেইনে জেলা প্রশাসকের সন্তোষ প্রকাশ হাদি হত্যার বিচার না হলে ১৮ ডিসেম্বরের পর কঠোর আন্দোলনের হুঁশিয়ারি মালয়েশিয়াগামী কর্মীদের স্বাস্থ্য পরীক্ষার ফি নির্ধারণ করল সরকার এইচএসসির ফলাফলে শাস্তির আওতায় আসছেন পরীক্ষকরা সরকারি বাসা থেকে ৩১ অক্টোবরের মধ্যে ভাড়াটিয়া সরানোর কড়া নির্দেশ কুষ্টিয়ায় সম্মিলিত সামাজিক জোটের উদ্যোগে সপ্তাহব্যাপী ডেঙ্গু সচেতনতায় ক্যাম্পেইন চলন্ত সিএনজিতে হঠাৎ আগুন, নেভাতে গিয়ে মিলল ২৫ বোতল ভারতীয় মদ কলেজের মালামাল চুরির অভিযোগে কলেজ ছাত্রদল সভাপতিকে বহিষ্কার দাবি না মানলে সরকারকে চরম মূল্য দিতে হবে: জামায়াত আমির
জেলার খবর

ঘুমন্ত স্বামীর বিশেষ অঙ্গ কেটে দিলেন স্ত্রী

• • পঠিত 9 বার
শেয়ার করুন:
ঘুমন্ত স্বামীর বিশেষ অঙ্গ কেটে দিলেন স্ত্রী

নোয়াখালীর সদর উপজেলায় পারিবারিক দ্বন্দ্বের জেরে ঘুমন্ত স্বামীর বিশেষ অঙ্গ কেটে ফেলার অভিযোগ উঠেছে স্ত্রীর বিরুদ্ধে। ভুক্তভোগী স্বামীকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।

শনিবার সকালে উপজেলার ধর্মপুর ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের ধর্মপুর গ্রামে এ ঘটনা ঘটে। আহত আবুল কালাম ওই গ্রামের সিরাজ মিয়ার ছেলে।

 

স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার রাতে জমি রেজিস্ট্রি না দেওয়ায় স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া হয়। পর দিন সকালে ঘুমন্ত অবস্থায় আবুল কালামের বিশেষ অঙ্গ ব্লেড দিয়ে কেটে পালিয়ে যান সুমি আক্তার। ঘটনার পর বাড়ির লোকজন আহত আবুল কালামকে নোয়াখালী ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নিলে ঢাকায় পাঠান চিকিৎসক।

 

বিষয়টি নিশ্চিত করেছেন সুধারাম মডেল থানার ওসি কামরুল ইসলাম।

 

তিনি বলেন, খবর পেয়ে হাসপাতালে গিয়ে ভুক্তভোগীর অভিযোগ শুনেছে পুলিশ। আমরা চিকিৎসা নেয়ার জন্য ঢাকায় যেতে বলেছি। অভিযুক্ত স্ত্রী পালিয়ে গেছে। লিখিত অভিযোগ পেলে দ্রুত আইনগত ব্যবস্থা নেয়া হবে।

আলিম/ মিরর
মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।