Friday, 4 September 2026
শিরোনাম
জেলার খবর

খোকসায় মাঠ দিবস ও কারিগরি আলোচনা সভা অনুষ্ঠিত

admin • 27 Apr 2023, 09:22 PM • পঠিত 2 বার
শেয়ার করুন:
খোকসায় মাঠ দিবস ও কারিগরি আলোচনা সভা অনুষ্ঠিত

কুষ্টিয়ার খোকসায় কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে তেল জাতীয় ফসল উৎপাদন বৃদ্ধি প্রকল্পের আওতায় শিমুলিয়া ইউনিয়নের পাইকপাড়া মির্জাপুরে মাঠ দিবস ও কারিগরি আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

 

বৃহস্পতিবার (২৭'এপ্রিল) দুপুরে ১০০ জন কৃষক কৃষানির উপস্থিতিতে এ মাঠ দিবস অনুষ্ঠিত হয়।

 

উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ সবুজ কুমার সাহা'র সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক কৃষিবিদ ড: হায়াত মাহমুদ।

আরো পড়ুন:খোকসায় বোরো ধানের বাম্পার ফলন  

এসময় অন্যান্যদের মধ্যে অতিরিক্ত উপ-পরিচালক মোঃ ওয়াহিদুজ্জামান, অতিরিক্ত উপ পরিচালক মোঃ টিপু সুলতানসহ অনেকেই উপস্থিত ছিলেন।

 

উপজেলা কৃষি কৃষিবিদ সবুজ কুমার সাহা বলেন, চলতি মৌসুমে প্রদর্শনীতে সরিষার বাম্পার ফলন হয়েছে। স্বল্প সময়ের মধ্যে কৃষকদের অধিক ফলন পেতে নানাভাবে প্রশিক্ষণ দেওয়া হয়েছিল। এছাড়াও কৃষি প্রনোদনায় সার ও বীজ সঠিক সময়ে কৃষকদের কাছে পৌঁছে দেয়ার কারণে কৃষদের কোন সমস্যার সৃষ্টি হয়নি। উৎপাদন ও দামে কৃষকেরা সন্তুষ্ট ।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।