Tuesday, 27 October 2026
শিরোনাম
সনদ সমর্পণ না করে অন্য পেশায় যুক্ত আইনজীবীদের বিরুদ্ধে হাইকোর্টে রিট ভারতে ৬১ শতাংশ মুসলিমদের ঈদের ছুটি ১ দিন, বাংলাদেশে হিন্দুদের পূজার ছুটি ৫ দিন মধ্যরাতে ডাকাতের কবলে ইসলামি বক্তা রফিকুল ইসলাম মাদানি সরকার অনুমতি দিলে ক্রসফায়ার করতেও পিছপা হবে না পুলিশ: আইজিপি মৃত্যুদণ্ডপ্রাপ্ত দুই বাংলাদেশির চুম্বনের ভিডিও ইন্টারনেটে ছেড়ে দেওয়ায় ভারতীয় যুবক কারাগারে ‘এই চড় কোটি মানুষের প্রতিবাদের ভাষা’ কুমারখালী স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে অ্যাড. জাকারিয়া মিলন প্রবাসীর স্ত্রীর ভিডিও ছড়ানোর ভয় দেখিয়ে অর্থ আদায়, মাদ্রাসাশিক্ষক গ্রেপ্তার বিয়ের দাবিতে বিচারকের বাড়িতে শিক্ষিকার অনশন! বিধবা নারীর সঙ্গে প্রেম: মামাকে রাস্তা থেকে সরাতে ডেকে নিয়ে খুন করল ভাগিনা!
জেলার খবর

খোকসায় বোরো ধানের বাম্পার ফলন

• • পঠিত 10 বার
শেয়ার করুন:
খোকসায় বোরো ধানের বাম্পার ফলন

কুষ্টিয়ার খোকসায় বোরো ধানের নমুনা শস্য কর্তন ও পর্যবেক্ষণ করেছে কৃষি বিভাগ। বৃহস্পতিবার (২৭'এপ্রিল) উপজেলার জানিপুর ইউনিয়ন এলাকায় শস্য কর্তন করে পর্যবেক্ষণ করেন কৃষি বিভাগের কর্মকর্তারা।

 

এসময় জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক কৃষিবিদ ড: হায়াত মাহমুদ ও উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ সবুজ কুমার সাহা ব্রিধান-৮৮ ধানের আদ্রতা ও ফলন সহ নানা বিষয়ে পর্যবেক্ষণ করেন।

 

উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সুত্রে জানা যায়, এবারে বোরো ধানের লক্ষ্যমাত্রা ছিল ১১৫০ হেক্টর কিন্তু অর্জিত হয়েছে ১২২৫ হেক্টর। লক্ষ্যমাত্রার চেয়েও ৭৫ হেক্টর জমিতে বেশি বোরো ধানের আবাদ হয়েছে।

 

উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ সবুজ কুমার সাহা জানান, 'এবারে হেক্টর প্রতি ধানের ফলন হয়েছে ৬.৬ মেট্রিক টন। হেক্টর প্রতি লক্ষ্যমাত্রার চেয়ে বেশি ধান উৎপাদন হয়েছে।

 

এসময় অন্যান্যদের মধ্যে অতিরিক্ত উপ-পরিচালক মোঃ ওয়াহিদুজ্জামান, অতিরিক্ত উপ পরিচালক মোঃ টিপু সুলতানসহ অনেকেই উপস্থিত ছিলেন।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।