Saturday, 31 October 2026
শিরোনাম
লংমার্চ ঘিরে সন্ধ্যা নামতেই কানায় কানায় পূর্ণ কুষ্টিয়ার আবরার ফাহাদ স্টেডিয়াম কুষ্টিয়ায় ডেঙ্গু সচেতনতা ক্যাম্পেইনে জেলা প্রশাসকের সন্তোষ প্রকাশ হাদি হত্যার বিচার না হলে ১৮ ডিসেম্বরের পর কঠোর আন্দোলনের হুঁশিয়ারি মালয়েশিয়াগামী কর্মীদের স্বাস্থ্য পরীক্ষার ফি নির্ধারণ করল সরকার এইচএসসির ফলাফলে শাস্তির আওতায় আসছেন পরীক্ষকরা সরকারি বাসা থেকে ৩১ অক্টোবরের মধ্যে ভাড়াটিয়া সরানোর কড়া নির্দেশ কুষ্টিয়ায় সম্মিলিত সামাজিক জোটের উদ্যোগে সপ্তাহব্যাপী ডেঙ্গু সচেতনতায় ক্যাম্পেইন চলন্ত সিএনজিতে হঠাৎ আগুন, নেভাতে গিয়ে মিলল ২৫ বোতল ভারতীয় মদ কলেজের মালামাল চুরির অভিযোগে কলেজ ছাত্রদল সভাপতিকে বহিষ্কার দাবি না মানলে সরকারকে চরম মূল্য দিতে হবে: জামায়াত আমির
জেলার খবর

খোকসায় জবাবদিহি পত্রিকার ৮ম বর্ষে পদার্পণ উপলক্ষে আলোচনা সভা

• • পঠিত 10 বার
শেয়ার করুন:
খোকসায় জবাবদিহি পত্রিকার ৮ম বর্ষে পদার্পণ উপলক্ষে আলোচনা সভা

বহুল প্রচারিত দৈনিক জবাবদিহি পত্রিকার ৮ম বর্ষে পদার্পণ উপলক্ষে কুষ্টিয়ার খোকসায় র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আজ ( ১৮'জানুয়ারী ) শনিবার সন্ধ্যায় জবাবদিহি পত্রিকার পাঠক ফোরামের আয়োজনে প্রেসক্লাব খোকসায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

প্রেসক্লাবের সভাপতি ও এশিয়ান টেলিভিশনের প্রতিনিধি পুলক সরকারের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন থানার অফিসার ইনচার্জ(ওসি) শেখ মঈনুল ইসলাম।

প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সাজ্জাদ আহমেদ আজমলের সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন, জবাবদিহি প্রত্রিকার খোকসা প্রতিনিধি মো: আকাশ হোসেন।

এছাড়াও আলোচনা সভায় বক্তব্য রাখেন, নিউজ টুয়েন্টি ওয়ানের নোবাজ্জেল হোসেন, জাগরণী টিভির শামিম হাসান খান, নন্দিত টেলিভিশনের আমিরুল ইসলাম, দৈনিক কুষ্টিয়ার খবর প্রত্রিকার ভিক্টর বিশ্বাস, দৈনিক একুশে নিউজের হাফিজুর ইসলাম বকুল, দৈনিক লালন কন্ঠের সাইমন কনক, দ্রোহ পত্রিকার সবুজ আলী, দৈনিক পদ্মা গড়াই পত্রিকার নুর আলম পাপ্পু, সাহসী বাংলার আশিক আহমেদ বাপ্পি, সকালের শিরোনামের শেখ মো: নাজিম উদ্দীন প্রমুখ।

সভাপতির বক্তব্যে প্রদান কালে প্রেসক্লাবের সভাপতি পুলক সরকার বলেন, সংবাদপত্রকে আমাদের মানুষের উন্নয়নে কাজে লাগাতে হবে। সমাজ পরিবর্তনে, শিক্ষা-দীক্ষা,সাহিত্য-সংস্কৃতি ও সংবাদপত্রের পথপ্রদর্শক হিসেবে আমাদের কাজ করতে হবে, অন্যথায় জাতির কাছে একদিন জবাব দিতে হবে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।