Thursday, 3 September 2026
শিরোনাম
জেলার খবর

খিলক্ষেতে ট্রেনের ধাক্কায় নারীর মৃত্যু

admin • 18 Sep 2023, 07:33 PM • পঠিত 2 বার
শেয়ার করুন:
খিলক্ষেতে ট্রেনের ধাক্কায় নারীর মৃত্যু

রাজধানীর খিলক্ষেতের লা মেরিডিয়ান হোটেলের সামনে রেললাইন দিয়ে হেঁটে যাওয়ার সময় সোনার বাংলা ট্রেনের ধাক্কায় অজ্ঞাত পরিচয়ের (৫৫) এক নারীর মৃত্যু হয়েছে।

 

সোমবার (১৮ সেপ্টেম্বর) বিকালে তার মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল মর্গে পাঠায় রেলওয়ে পুলিশ।

 

এ ব্যাপারে বিমানবন্দর রেলওয়ে পুলিশ ফাঁড়ির সহকারী উপ-পরিদর্শক (এএসআই) সানু মং মারমা বলেন, সকালে লা মেরিডিয়ান হোটেলের সামনের রেললাইন দিয়ে হেঁটে যাওয়ার সময় সোনার বাংলা ট্রেনের ধাক্কায় ওই নারী ঘটনাস্থলেই মারা যান। পরে আমরা খবর পেয়ে তার মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেলের মর্গে পাঠাই।

 

তিনি বলেন, প্রাথমিকভাবে আমরা ওই নারীর পরিচয় নিশ্চিত হতে পারিনি। প্রযুক্তি সহায়তায় ওই নারীর পরিচয় জানার চেষ্টা চলছে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।