Friday, 4 September 2026
শিরোনাম
জেলার খবর

খাগড়াছড়িতে অবৈধ ভারতীয় ঔষধ সহ যুবক আটক

admin • 25 Sep 2023, 03:06 PM • পঠিত 2 বার
শেয়ার করুন:
খাগড়াছড়িতে অবৈধ ভারতীয় ঔষধ সহ যুবক আটক

খাগড়াছড়ির রামগড় পৌরসভার বল্টুরামটিলা এলাকা থেকে বিপুল পরিমাণ অবৈধ ভারতীয় ঔষধ ও কসমেটিক সহ মো.হানিফ নামের একজন কে আটক করেছে রামগড় থানা পুলিশ।

রবিবার দুপুরে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে রামগড় থানার এসআই মো.ফরহাদুল হক সহ সংঙ্গীয় পুলিশ ফোর্সের বিশেষ অভিযানে ১৪ প্রকার বিভিন্ন অবৈধ ভারতীয় ঔষধ ও কসমেটিকস সহ বল্টুরামটিলা এলাকা থেকে মোঃ হানিফ কে আটক করে পুলিশ। জব্দকৃত ঔষধ ও কসমেটিকস এর আনুমানিক বাজার মুল্য ২ লক্ষ ৮৪ হাজার ৩১০ রুপি।

রামগড় থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মিজানুর রহমান জানান,সীমান্ত এলাকায় অবৈধ মালামাল বহন সংক্রান্ত আইনে আসামীর বিরুদ্ধে থানায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।