Friday, 4 September 2026
শিরোনাম
জেলার খবর

কুষ্টিয়ায় 'সু-স্বাস্থ্যের জন্য খাদ্য' শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত

admin • 23 Dec 2024, 10:52 PM • পঠিত 2 বার
শেয়ার করুন:
কুষ্টিয়ায় 'সু-স্বাস্থ্যের জন্য খাদ্য' শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত

স্বাস্থ্যই সকল সুখের মূল এই প্রতিপাদ্যকে সামনে রেখে কুষ্টিয়ার সদর উপজেলার মিল পড়া তে “সুস্বাস্থ্যের জন্য খাদ্য” নামে একটি স্বাস্থ্য সচেতনতামূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার ( ২৩ ডিসেম্বর) “সায়েন্টিফিক ফাউন্ডেশন ফর ক্যান্সার রিসার্চ” এর উদ্যোগে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সভায় সায়েন্টিফিক ফাউন্ডেশন ফর ক্যান্সার রিসার্চ এর সেক্রেটারি জেনারেল মো:জেদান আল কাননের সভাপতিত্বে ও পরিচালনায় ভলেন্টিয়ার হিসেবে উপস্থিত ছিলেন রিমন, সামিউল, মীম এবং তনিমা।

উক্ত সভায় মিল পাড়ার বিভিন্ন বয়সী নারী-পুরুদের খাদ্যের প্রয়োজনীয় মাত্রা এবং পুষ্টি গুণাগুণ বিবেচনা করে খাবার গ্রহণসহ শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধিতে সহযোগিতা করে এমন বিভিন্ন দিকনির্দেশনা মূলক আলোচনা করা হয়।

হালিম নামের এক ব্যাক্তি বলেন" অনেক গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হয়েছে যে বিষয় নিয়ে আমাদের মধ্যে দ্বিধা কাজ করতো। এই ধরনের আলোচনা সভা আমাদের ভুল থেকে বেরিয়ে সঠিক মাত্রায় খাদ্য গ্রহণ করার প্রতি সচেতন করতে পারে যার মাধ্যমে আমাদের পরিবারের বয়স্ক এবং শিশুরা স্বাস্থ্য সচেতন হতে পারবে।

“পুষ্টি গুণাগুণ বিবেচনায় রেখে খাদ্য গ্রহণের মাধ্যমেই গড়ে উঠতে পারে সুস্থ দেহ সুন্দর মন ও কর্মব্যস্ত সুখী জীবন।”

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।