Thursday, 3 September 2026
শিরোনাম
জেলার খবর

কুষ্টিয়ায় সড়ক দুর্ঘটনায় নিহত ২

admin • 21 Sep 2023, 03:53 PM • পঠিত 2 বার
শেয়ার করুন:
কুষ্টিয়ায় সড়ক দুর্ঘটনায় নিহত ২

কুষ্টিয়ায় বাসের ধাক্কায় ইজিবাইকে দুই যাত্রী মারাত্বকভাবে আহত হওয়ার পর চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।বুধবার রাত ৮টা থেকে ৯টার মধ্যে আহত দুজনের মৃত্যু হয়েছে। নিহতরা হলেন- কুষ্টিয়া সদর উপজেলার আলামপুর ইউনিয়নের কাথুলিয়া গ্রামের বাসিন্দা নুরুজ্জামান ও শয়ন।

কুষ্টিয়ার চৌড়হাস হাইওয়ে থানা পুলিশের ইনচার্জ (ওসি) লিয়াকত আলী জানান, দুপুরে কুষ্টিয়া-ঝিনাইদহ মহাসড়কের ভাদালিয়া এলাকার সেনের চাতালের সন্নিকটে যাত্রীবাহি বাস ইজিবাইকটিকে সাইড দিতে গিয়ে বাসের ধাক্কায় ইজিবাইকটি উল্টে যায়।

 

এসময় নুরুজ্জামান ও শয়ন নামের দুইজন ইজিবাইকের যাত্রী মারাত্বকভাবে আহত হয়। পরে তাদের উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করে।

 

আহত নুরুজ্জামানের অবস্থার অবনতি হলে তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা পাঠান কর্তব্যরত চিকিৎসক। পরে উন্নত চিকিৎসার জন্য তাকে পরিবারের সদস্যরা ঢাকা নিয়ে যাওয়ার পথে রাত ৮টার দিবে মারা যান এবং শয়ন কুষ্টিয়া জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থা রাত ৯টার দিকে মারা যান।

 

নিহত দুজনের পরিচয় সম্পর্কে বিস্তারিত জানাতে পারেনি পুলিশ।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।