Tuesday, 27 October 2026
শিরোনাম
সনদ সমর্পণ না করে অন্য পেশায় যুক্ত আইনজীবীদের বিরুদ্ধে হাইকোর্টে রিট ভারতে ৬১ শতাংশ মুসলিমদের ঈদের ছুটি ১ দিন, বাংলাদেশে হিন্দুদের পূজার ছুটি ৫ দিন মধ্যরাতে ডাকাতের কবলে ইসলামি বক্তা রফিকুল ইসলাম মাদানি সরকার অনুমতি দিলে ক্রসফায়ার করতেও পিছপা হবে না পুলিশ: আইজিপি মৃত্যুদণ্ডপ্রাপ্ত দুই বাংলাদেশির চুম্বনের ভিডিও ইন্টারনেটে ছেড়ে দেওয়ায় ভারতীয় যুবক কারাগারে ‘এই চড় কোটি মানুষের প্রতিবাদের ভাষা’ কুমারখালী স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে অ্যাড. জাকারিয়া মিলন প্রবাসীর স্ত্রীর ভিডিও ছড়ানোর ভয় দেখিয়ে অর্থ আদায়, মাদ্রাসাশিক্ষক গ্রেপ্তার বিয়ের দাবিতে বিচারকের বাড়িতে শিক্ষিকার অনশন! বিধবা নারীর সঙ্গে প্রেম: মামাকে রাস্তা থেকে সরাতে ডেকে নিয়ে খুন করল ভাগিনা!
জেলার খবর

কুষ্টিয়ায় প্রতিবন্ধীদের মাঝে পুনাকের ঈদ উপহার বিতরণ

• • পঠিত 7 বার
শেয়ার করুন:
কুষ্টিয়ায় প্রতিবন্ধীদের মাঝে পুনাকের ঈদ উপহার বিতরণ

পুলিশ নারী কল্যাণ সমিতি (পুনাক), কুষ্টিয়ার আয়োজনে কুষ্টিয়ায় পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে সুবিধাবঞ্চিত প্রতিবন্ধীদের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে।

 

রবিবার সকালে পুনাকের সম্মেলন কক্ষে পুলিশ নারী কল্যাণ সমিতি (পুনাক) কুষ্টিয়ার সভানেত্রী কুষ্টিয়ার পুলিশ সুপারের সহধর্মিনী দিলরুবা আলম প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ৭৫ জন সুবিধা বঞ্চিতদের মাঝে এই ঈদ উপহার সামগ্রী বিতরণ করেন।

 

এ সময় পুনাক সভানেত্রী বলেন, আমরা আমাদের সামান্য সামর্থ্য দিয়ে অসহায় মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করেছি। ভবিষ্যতেও পুনাক, কুষ্টিয়ার এসব মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে বলে উল্লেখ করেন তিনি।

 

ঈদ উপহার সামগ্রী বিতরণ অনুষ্ঠানে ইন্সপেক্টর (নারী প্রত্যয়) সৈয়দা রেশমা খানম ও পুনাক কুষ্টিয়ার অন্যান্য সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।