Saturday, 31 October 2026
শিরোনাম
লংমার্চ ঘিরে সন্ধ্যা নামতেই কানায় কানায় পূর্ণ কুষ্টিয়ার আবরার ফাহাদ স্টেডিয়াম কুষ্টিয়ায় ডেঙ্গু সচেতনতা ক্যাম্পেইনে জেলা প্রশাসকের সন্তোষ প্রকাশ হাদি হত্যার বিচার না হলে ১৮ ডিসেম্বরের পর কঠোর আন্দোলনের হুঁশিয়ারি মালয়েশিয়াগামী কর্মীদের স্বাস্থ্য পরীক্ষার ফি নির্ধারণ করল সরকার এইচএসসির ফলাফলে শাস্তির আওতায় আসছেন পরীক্ষকরা সরকারি বাসা থেকে ৩১ অক্টোবরের মধ্যে ভাড়াটিয়া সরানোর কড়া নির্দেশ কুষ্টিয়ায় সম্মিলিত সামাজিক জোটের উদ্যোগে সপ্তাহব্যাপী ডেঙ্গু সচেতনতায় ক্যাম্পেইন চলন্ত সিএনজিতে হঠাৎ আগুন, নেভাতে গিয়ে মিলল ২৫ বোতল ভারতীয় মদ কলেজের মালামাল চুরির অভিযোগে কলেজ ছাত্রদল সভাপতিকে বহিষ্কার দাবি না মানলে সরকারকে চরম মূল্য দিতে হবে: জামায়াত আমির
জেলার খবর

কুষ্টিয়ায় ড্রামট্রাক চাপায় নিহত ১

• • পঠিত 10 বার
শেয়ার করুন:
কুষ্টিয়ায় ড্রামট্রাক চাপায় নিহত ১

কুষ্টিয়ার কুমারখালীতে ড্রামট্রাক চাপায় ১ জন নিহত ও ৩ জন আহত হয়েছেন। শনিবার সকালে উপজেলার সৈয়দ মাছ-উদ রুমী সেতু সংলগ্ন কাশেমপুর এলাকায় এ ঘটনা ঘটে।

 

নিহত হয়েছেন উপজেলার কয়া ইউনিয়নের কামার তলা এলাকার মো. মাসুদের ছেলে রাজু (২৪)। তিনি পেশায় টিউবওয়েল মিস্ত্রি ছিলেন।

 

এ ঘটনায় আহতরা হলেন, উপজেলা কয়া ইউনিয়নের মৃত তাহেরের ছেলে ভোলা, মৃত লাছা মোল্লার ছেলে আসলাম, মৃত আয়নাল হোসেনের ছেলে বিল্লাল।

 

কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. সুলাইমান শেখ জানান, ড্রামট্রাকের ধাক্কায় একজন ভ্যান যাত্রী নিহত হয়েছেন। লাশ উদ্ধার করে হাইওয়ে পুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে। এ ব্যাপারে আইনি প্রক্রিয়া চলমান।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।