Tuesday, 27 October 2026
শিরোনাম
সনদ সমর্পণ না করে অন্য পেশায় যুক্ত আইনজীবীদের বিরুদ্ধে হাইকোর্টে রিট ভারতে ৬১ শতাংশ মুসলিমদের ঈদের ছুটি ১ দিন, বাংলাদেশে হিন্দুদের পূজার ছুটি ৫ দিন মধ্যরাতে ডাকাতের কবলে ইসলামি বক্তা রফিকুল ইসলাম মাদানি সরকার অনুমতি দিলে ক্রসফায়ার করতেও পিছপা হবে না পুলিশ: আইজিপি মৃত্যুদণ্ডপ্রাপ্ত দুই বাংলাদেশির চুম্বনের ভিডিও ইন্টারনেটে ছেড়ে দেওয়ায় ভারতীয় যুবক কারাগারে ‘এই চড় কোটি মানুষের প্রতিবাদের ভাষা’ কুমারখালী স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে অ্যাড. জাকারিয়া মিলন প্রবাসীর স্ত্রীর ভিডিও ছড়ানোর ভয় দেখিয়ে অর্থ আদায়, মাদ্রাসাশিক্ষক গ্রেপ্তার বিয়ের দাবিতে বিচারকের বাড়িতে শিক্ষিকার অনশন! বিধবা নারীর সঙ্গে প্রেম: মামাকে রাস্তা থেকে সরাতে ডেকে নিয়ে খুন করল ভাগিনা!
জেলার খবর

কুমারখালীতে হাতপাখা প্রতীকের প্রার্থী আনোয়ার খানের নির্বাচনী গনসংযোগ

• • পঠিত 12 বার
শেয়ার করুন:
কুমারখালীতে হাতপাখা প্রতীকের প্রার্থী আনোয়ার খানের নির্বাচনী গনসংযোগ

কুষ্টিয়ার কুমারখালী উপজেলার বিভিন্ন এলাকায় হাতপাখা প্রতীকের পক্ষে ইসলামী আন্দোলনের নেতৃবৃন্দ নির্বাচনী গনসংযোগ করেছেন।

 

শনিবার (৮ নভেম্বর) উপজেলা সদরে ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত কুষ্টিয়া-৪-আসনের সংসদ সদস্য প্রার্থী আলহাজ্ব আনোয়ার খান এই গনসংযোগ করেন। ইসলামী যুব আন্দোলনের নেতৃত্বে নির্বাচনী গনসংযোগে দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

 

নির্বাচনী গনসংযোগে ভোটারদের দ্বারে দ্বারে ইসলামী আন্দোলনের প্রার্থী আলহাজ্ব আনোয়ার খান হাতপাখা প্রতীকের লিফলেট তুলে দেন ।

 

এ সময় তিনি বলেন, কল্যাণের পক্ষে আগামীর সুন্দর বাংলাদেশ বিনির্মাণে আমরা হাতপাখা প্রতীক নিয়ে মানুষের দ্বারে দ্বারে যাচ্ছি। ছাত্র জনতার আন্দোলনের বিনিময়ে যেই বাংলাদেশ আমরা পেয়েছি, সেখানে আর কোন দুর্নীতি, বৈষম্য ও চাঁদাবাজদের স্থান হবে না। যতদিন পর্যন্ত দুর্নীতিমুক্ত, ইনসাফ ভিত্তিক নতু বাংলাদেশ বিনির্মাণ না হবে, ততদিন পর্যন্ত আমরা কাজ করে যাব।

 

তিনি আরো বলেন পুরনো ব্যবস্থার মাধ্যমে এই দেশে উন্নয়ন, সমৃদ্ধি আর শান্তি আসতে পারে না। তাই আগামীর বাংলাদেশ হোক ইসলামের বাংলাদেশ।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।