Friday, 4 September 2026
শিরোনাম
জেলার খবর

কুমারখালীতে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে বসতঘরে আগুন

admin • 27 Dec 2024, 09:39 PM • পঠিত 2 বার
শেয়ার করুন:
কুমারখালীতে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে বসতঘরে আগুন

কুষ্টিয়ার কুমারখালীতে বসতঘরে বৈদ্যুতিক শর্ট সার্কিটে সৃষ্ট আগুনে প্রায় ১০ লাখ টাকার ক্ষতি সাধন হয়েছে। শুক্রবার বেলা দেড়টার দিকে পৌরসভার সেরকান্দি এলাকার বাপ্পি দাসের বাড়িতে এ ঘটনা ঘটে।

 

ভুক্তভোগী বাপ্পি দাস জানান, শুক্রবার বেলা দেড়টার দিকে তাদের বসতঘরে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুন লেগে যায়। এসময় তিনি ও তার মায়ের চিৎকারে এলাকাবাসী এবং পরবর্তীতে ফায়ার সার্ভিসের কর্মীরা এসে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন।

 

ঘরে থাকা গহনা ও আসবাবপত্র পুড়ে প্রায় ১০ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে জানান তিনি। স্বল্প উপার্জনে কোনমতো সংসার চালাতেই হিমসিম এ অবস্থায় বসতঘর সহ সবকিছু হারিয়ে একেবারে সর্বস্বান্ত হয়ে গেছেন বলে জানান তিনি।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।