Sunday, 1 November 2026
শিরোনাম
ফেসবুক ভিডিওতে সংবাদপত্র ছেঁড়ার ব্যাখ্যা দিলেন রাশেদ খাঁন সন্তান ও সংসার সামলে দীর্ঘ ১৫ বছর পর জিপিএ-৫ পেলেন ​জয়পুরহাটের রীতি সাবেক মেজর আব্দুল হাফিজ গ্রেপ্তার চট্টগ্রামে ক্লাস ফাঁকি দিয়ে বিনোদনকেন্দ্রে ঘোরাঘুরি, ৩৫ শিক্ষার্থী আটক প্রতিমন্ত্রীর নিষেধের পরও সংবর্ধনা অনুষ্ঠানে অশ্লীল নৃত্য,ছাত্রদলের ইউনিয়ন কমিটি বিলুপ্ত লংমার্চ ঘিরে সন্ধ্যা নামতেই কানায় কানায় পূর্ণ কুষ্টিয়ার আবরার ফাহাদ স্টেডিয়াম কুষ্টিয়ায় ডেঙ্গু সচেতনতা ক্যাম্পেইনে জেলা প্রশাসকের সন্তোষ প্রকাশ হাদি হত্যার বিচার না হলে ১৮ ডিসেম্বরের পর কঠোর আন্দোলনের হুঁশিয়ারি মালয়েশিয়াগামী কর্মীদের স্বাস্থ্য পরীক্ষার ফি নির্ধারণ করল সরকার এইচএসসির ফলাফলে শাস্তির আওতায় আসছেন পরীক্ষকরা
জেলার খবর

কুমারখালীতে বড়দিন উপলক্ষে গীর্জা পরিদর্শন ও মতবিনিময়

• • পঠিত 10 বার
শেয়ার করুন:
কুমারখালীতে বড়দিন উপলক্ষে গীর্জা পরিদর্শন ও মতবিনিময়

আসন্ন শুভ বড়দিন উপলক্ষে গীর্জা পরিদর্শন এবং খ্রীষ্টান ধর্মাবলম্বীদের সঙ্গে মতবিনিময় করেছেন কুমারখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ সোলায়মান শেখ।

 

রোববার দুপুরে কুষ্টিয়ার কুমারখালী উপজেলার সদকী ইউনিয়নের মালিয়াট গ্রামে চিলড্রেন অব লাইট চার্চে বিশপ, পালক পুরোহিত, সভাপতি, সাধারণ সম্পাদকসহ অন্যান্য সদস্যদের নিয়ে বড়দিন সুষ্ঠুভাবে উদ্যাপন উপলক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

 

চিলড্রেন অব লাইট চার্চের বিশপ ও বাংলাদেশ খ্রীষ্টান এসোসিয়েশন কুষ্টিয়া জেলা শাখার সাধারণ সম্পাদক রেভাঃ জাকের আলী শুভ’র সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন কুমারখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ সোলায়মান শেখ। মতবিনিময় শেষে গীর্জা পরিদর্শন ও খ্রিস্টান ধর্মাবলম্বীদের সঙ্গে কুশল বিনিময় করেন তিনি।

 

অফিসার ইনচার্জ (ওসি) বলেন, ‘বড়দিন উদ্যাপন নির্বিঘ্ন করতে পুলিশের একাধিক টিম কাজ করছে। সর্বোচ্চ সেবা প্রদানে পুলিশ বদ্ধপরিকর। খ্রীষ্টান ধর্মাবলম্বীরা যেন উৎসবমুখর পরিবেশে বড়দিন উদ্যাপন করতে পারেন, সে জন্য পুলিশের পক্ষ থেকে সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে।

 

এসময় কুমারখালী থানা পুলিশের পক্ষ থেকে ৯৯৯ জরুরী হেল্প লাইন নাম্বার এর লিফলেট তুলে দেন এবং গীর্জার দেওয়ালে লাগানোর ব্যবস্থা গ্রহণ করেন। এসময় উপস্থিত ছিলেন গীর্জার বিশপ, পালক ও বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

মিজান/মিরর
মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।