Friday, 4 September 2026
শিরোনাম
জেলার খবর

কুমারখালীতে পাউবোর পাইপ চুরি, গ্রেপ্তার ৩

admin • 16 Jan 2025, 10:42 PM • পঠিত 2 বার
শেয়ার করুন:
কুমারখালীতে পাউবোর পাইপ চুরি, গ্রেপ্তার ৩

কুষ্টিয়ার কুমারখালীতে পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) ড্রেজিং কাজে ব্যবহৃত লোহার পাইপ চুরির মামলায় তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। আজ (১৬ জানুয়ারী ) বৃহস্পতিবার সকালে উপজেলার চাপড়া ইউনিয়নের লাহিনীপাড়া এলাকা থেকে তাদের গ্রেপ্তার করে বিকেল তিনটার দিকে আদালতে পাঠিয়েছে পুলিশ।

 

আসামিরা হলেন- উপজেলার চাপড়া ইউনিয়নের লাহিনীপাড়া এলাকার রমজানের ছেলে রেজাউল হক (৩৮), ইদ্রিসের ছেলে মমিনুল ইসলাম সজীব (৩৭) ও আইনুল শেখের ছেলে পাপ্পু শেখ (২৫)।

 

পুলিশ সূত্রে জানা যায়, উপজেলার চাপড়া ইউনিয়নের লাহিনীপাড়া ব্রিজ ঘাট এলাকায় গড়াই নদীর ড্রেজিং কাজে ব্যবহৃত কয়েক লাখ টাকার লোহার পাইপ রাখা রয়েছে। সেগুলো গত বুধবার রাতে গ্যাসের সাহায্যে কেটে চুরি করছিল একটি চক্র।

 

এ সময় খবর পেয়ে তিনজনকে আটক করে পুলিশ। জব্দ করা হয়েছে পাইপ ও গ্যাসের সিলিন্ডার। এ ঘটনায় আজ বৃহস্পতিবার দুপুরে ৯ জনকে আসামি করে থানায় একটি চুরির মামলা করেন পাউবোর এক কর্মকর্তা। উক্ত মামলায় আটককৃতদের আসামি করে আদালতে পাঠানো হয়েছে।

 

এ তথ্য নিশ্চিত করে কুমারখালী থানার ওসি মো. সোলায়মান শেখ বলেন, প্রায় এক লাখ ৩০ হাজার টাকা মূল্যের লোহার পাইপ চুরির অভিযোগে মামলা করেছেন পাউবো কর্তৃপক্ষ। উক্ত মামলায় তিনজনকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে। অন্যান্য আসামিদের গ্রেপ্তারে অভিযান চলমান রয়েছে।

 

এ বিষয়ে জানতে কুষ্টিয়া পানি উন্নয়নের বোর্ডের নির্বাহী প্রকৌশলী (ড্রেজিং) সৈকত বিশ্বাসকে একাধিক বার কল ও ক্ষুদে বার্তা দিলেও যোগাযোগ করা সম্ভব হয়নি।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।