Thursday, 3 September 2026
শিরোনাম
জেলার খবর

কুমারখালীতে দিনব্যাপী কবিতা উৎসব

admin • 25 Dec 2024, 01:43 PM • পঠিত 2 বার
শেয়ার করুন:
কুমারখালীতে দিনব্যাপী কবিতা উৎসব

সামাজিক স্বেচ্ছাসেবি সংগঠন ইয়থ ডেভলপমেন্ট ফোরাম এর উদ্যোগে কুষ্টিয়ার কুমারখালীতে বর্ণাঢ্য আয়োজনে কবিতা উৎসব ২০২৪ অনুষ্ঠিত হয়েছে। আজ বুধবার সকালে কুমারখালীর প্রাণকেন্দ্রে কুমারখালী পৌর শিশু পার্কে দিনব্যাপী এই কবিতা উৎসব ও সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

 

খোকসা সরকারি কলেজের বাংলা বিভাগের বিভাগীয় প্রধান কবি ওয়াজেদ বাঙালির সভাপতিত্বে অনুষ্ঠানের উদ্বোধন করেন প্রাইম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ডা. আব্দুর রহমান। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম মিকাইল ইসলাম।

 

উক্ত কবিতা উৎসবে কবিতা আবৃত্তি করেন, কুমারখালী ও খোকসা সহ দেশের বিভিন্ন প্রান্ত থেকে আমন্ত্রিত কবি ও ছড়াকাররা।অনুষ্ঠান শেষে সংগঠনের পক্ষ থেকে কবিদের বিভিন্ন উপহার সামগ্রী ও সম্মাননা স্মারক প্রদান করা হয়।

 

ইয়থ ডেভেলপমেন্ট ফোরামের চেয়ারম্যান আশিকুল ইসলাম চপল বলেন, কবিদের পেটে ক্ষুধা মুখে শুধা, তাদেরকে যথাযথ সম্মান ও মূল্যায়ন আমরা করতে পারিনা। তাই তাদেরকে নিয়ে আমরা একটা মিলন মেলার আয়োজন করেছি, চেষ্টা থাকবে প্রতি বছর এই মিলনমেলার আয়োজন করা।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।