Sunday, 1 November 2026
শিরোনাম
লংমার্চ ঘিরে সন্ধ্যা নামতেই কানায় কানায় পূর্ণ কুষ্টিয়ার আবরার ফাহাদ স্টেডিয়াম কুষ্টিয়ায় ডেঙ্গু সচেতনতা ক্যাম্পেইনে জেলা প্রশাসকের সন্তোষ প্রকাশ হাদি হত্যার বিচার না হলে ১৮ ডিসেম্বরের পর কঠোর আন্দোলনের হুঁশিয়ারি মালয়েশিয়াগামী কর্মীদের স্বাস্থ্য পরীক্ষার ফি নির্ধারণ করল সরকার এইচএসসির ফলাফলে শাস্তির আওতায় আসছেন পরীক্ষকরা সরকারি বাসা থেকে ৩১ অক্টোবরের মধ্যে ভাড়াটিয়া সরানোর কড়া নির্দেশ কুষ্টিয়ায় সম্মিলিত সামাজিক জোটের উদ্যোগে সপ্তাহব্যাপী ডেঙ্গু সচেতনতায় ক্যাম্পেইন চলন্ত সিএনজিতে হঠাৎ আগুন, নেভাতে গিয়ে মিলল ২৫ বোতল ভারতীয় মদ কলেজের মালামাল চুরির অভিযোগে কলেজ ছাত্রদল সভাপতিকে বহিষ্কার দাবি না মানলে সরকারকে চরম মূল্য দিতে হবে: জামায়াত আমির
জেলার খবর

কুমারখালীতে তিন দিনব্যাপি উন্নয়ন মেলার উদ্ভোধন করলেন এমপি জর্জ

• • পঠিত 10 বার
শেয়ার করুন:
কুমারখালীতে তিন দিনব্যাপি উন্নয়ন মেলার উদ্ভোধন করলেন এমপি জর্জ

কুষ্টিয়ার কুমারখালীতে তিন দিনব্যাপী স্থানীয় সরকার দিবস উন্নয়ন মেলা -২০২৩ এর উদ্বোধন করা হয়েছে। রোববার বিকেলে উপজেলা প্রশাসন ও উপজেলা পরিষদ আয়োজনে “সেবা ও উন্নতির দক্ষ রুপকার উন্নয়নে-উদ্ভাবনে স্থানীয় সরকার” প্রতিপাদ্যে উপজেলা পরিষদ চত্বরে বর্ণাঢ্য শোভা যাত্রা শেষে বেলুন উড়িয়ে ও ফিতা কেটে মেলার উদ্বোধন করেন কুষ্টিয়া -৪ (  কুমারখালী-খোকসা )  আসনের সংসদ সদস্য ব্যারিস্টার সেলিম আলতাফ জর্জ।

উপজেলা নির্বাহী কর্মকর্তা বিতান কুমার মন্ডলের সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের মহিলা ভাইস-চেয়ারম্যান মেরিনা আক্তার মিনা, উপজেলা কৃষি কর্মকর্তা দেবাশীষ কুমার দাস, প্রাণি সম্পদ কর্মকর্তা ডা. মো. নূরে আলম সিদ্দিকী, উপজেলা প্রকৌশলী মো. আব্দুর রহিম, উপজেলা যুবলীগের সভাপতি হারুন অর রশিদসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা বৃন্দ, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বৃন্দসহ প্রমূখ।

মেলা উদ্বোধন শেষে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে ব্যারিস্টার সেলিম আলতাফ জর্জ  বলেন, গত ১৩ বছরে যে অবকাঠামো উন্নয়ন দেশে হয়েছে। এটা কাউকে বলার প্রয়োজন পড়ে না।

 

যে বিষয় গুলো মানুষের জীবনের সাথে সরাসরি জড়িত শিক্ষা, স্বাস্থ্য, বিদ্যুত এই গুলো ব্যপক ভাবে উন্নয়ন করেছে প্রধানমন্ত্রী।এই উন্নয়ন গুলো এমনিতেই হয়ে যায়নি, এটা বাস্তবায়ন করতে পরিকল্পনা প্রয়োজন এবং অঙ্গীকার প্রয়োজন। আর সেই অঙ্গীকার গুলো প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিজে বাস্তব করেছে। আপনাদের চার পাশে তাকান দেখেন উন্নয়ন হয়েছে নাকি হয়নি।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।