Saturday, 31 October 2026
শিরোনাম
লংমার্চ ঘিরে সন্ধ্যা নামতেই কানায় কানায় পূর্ণ কুষ্টিয়ার আবরার ফাহাদ স্টেডিয়াম কুষ্টিয়ায় ডেঙ্গু সচেতনতা ক্যাম্পেইনে জেলা প্রশাসকের সন্তোষ প্রকাশ হাদি হত্যার বিচার না হলে ১৮ ডিসেম্বরের পর কঠোর আন্দোলনের হুঁশিয়ারি মালয়েশিয়াগামী কর্মীদের স্বাস্থ্য পরীক্ষার ফি নির্ধারণ করল সরকার এইচএসসির ফলাফলে শাস্তির আওতায় আসছেন পরীক্ষকরা সরকারি বাসা থেকে ৩১ অক্টোবরের মধ্যে ভাড়াটিয়া সরানোর কড়া নির্দেশ কুষ্টিয়ায় সম্মিলিত সামাজিক জোটের উদ্যোগে সপ্তাহব্যাপী ডেঙ্গু সচেতনতায় ক্যাম্পেইন চলন্ত সিএনজিতে হঠাৎ আগুন, নেভাতে গিয়ে মিলল ২৫ বোতল ভারতীয় মদ কলেজের মালামাল চুরির অভিযোগে কলেজ ছাত্রদল সভাপতিকে বহিষ্কার দাবি না মানলে সরকারকে চরম মূল্য দিতে হবে: জামায়াত আমির
জেলার খবর

কুমারখালীতে জামায়াতের উদ্যোগে প্রতিবাদ সমাবেশ

• • পঠিত 12 বার
শেয়ার করুন:
কুমারখালীতে জামায়াতের উদ্যোগে প্রতিবাদ সমাবেশ

কুষ্টিয়া জেলার মিরপুরে জামায়াত কর্মী শহীদ খোকন মোল্লার হত্যার প্রতিবাদে কুমারখালীতে বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে এক প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। আজ ( ১৭ জানুয়ারী ) শুক্রবার বিকেলে শহরের গনমোড়ে  উপজেলা জামায়াত এই প্রতিবাদ সমাবেশের আয়োজন করে।

 

সমাবেশে প্রধান অতিথি ছিলেন কুষ্টিয়া জেলা জামায়াতের সহকারী সেক্রেটারী মোঃ সোহরাব উদ্দিন। উপজেলা আমীর আফতাব উদ্দিনের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য কামরুজ্জামান মিয়া ও উপজেলা জামায়াতের নায়েবে আমীর, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান আফজাল হোসাইন।

 

উপজেলা জামায়াতের সেক্রেটারী মমিুন অর রশীদের পরিচালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন কুমারখালী পৌর জামায়াতের আমীর এ্যাডভোকেট রবিউল ইসলাম, জামায়াত নেতা আবুল আহসান শমসের, মাওলানা আব্দুল হাকিম প্রমূখ। প্রতিবাদ সমাবেশে বক্তারা অবিলম্বে শহীদ খোকন মোল্লা হত‍্যাকারীদের গ্রেফতার ও শাস্তির দাবি করেন।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।